পথের বাঁধা হবে না বৃষ্টি। উৎসবের দিন গুলি নির্বিঘ্নেই কাটবে। রাজ্যে আর বৃষ্টির সম্ভাবনা নেই। সপ্তমীতে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলা গুলিতে। দ্বিতীয় সপ্তমী থেকে শুষ্ক আবহাওয়া থাকবে বলে জানিয়েছে হওয়া অফিস। এছাড়াও গোটা দেশ থেকেই বিদায় ঘটেছে বর্ষার।
দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা গুলিতে মূলত বৃষ্টি হতে পারে শনিবার। জলীয় বাষ্প প্রবেশের জন্যই এই বৃষ্টি। মূলত দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জেলা গুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া থাকবে গোটা দক্ষিণবঙ্গে। শনিবার সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ রয়েছে। বিকেলে হালকা বৃষ্টি হতে পারে। সন্ধ্যার পর পরিষ্কার আকাশ থাকবে বলে জানা গেছে।
উত্তরবঙ্গের উত্তরের জেলা গুলিতে দুএক পশলা বৃষ্টি হতে পারে আজ ও রবিবার। মূলত দার্জিলিঙ, কালিংপঙ ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টি হবে। উত্তরের বাকি সব জেলাতে আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
Comments :0