শনিবার সকালে কেঁপে উঠল পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বালুচিস্তান প্রদেশ। ভূমিকম্পের প্রভাব ভারতের কিছু অংশেও অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৮। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল বালুচিস্তানের খুজদার এলাকার কাছে, সুরাব শহরের প্রায় ৯৫ কিলোমিটার দক্ষিণে। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। নিকটবর্তী বেশ কয়েকটি জেলায় কম্পন অনুভূত হওয়ায় মানুষজন ঘরবাড়ি ছেড়ে খোলা জায়গায় বেরিয়ে পড়েন।
এদিন সকালে হিমাচল প্রদেশের শিমলায় ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির মাত্রা ৪.১ রেকর্ড করা হয়েছে। শিমলা থেকে প্রায় ১৩০ কিলোমিটার দূরে রামপুর এলাকায় কম্পন অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, ভোর ৪:৩৬ মিনিটের দিকে কয়েক সেকেন্ডের জন্য কম্পন অনুভূত হয়েছিল। কম্পনের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
Earthquake
বালুচিস্তানে ভূমিকম্প অনুভূত, প্রভাব ভারতেও
×
Comments :0