মালদহ শহরে মুখ্য ডাকঘরের অন্যতম প্রবেশ পথের একপাশে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের সম্ভার নিয়ে মাটিতে বসে বই বিক্রি করছেন সিপিআই(এম) কর্মীরা। রয়েছে শিশু সাহিত্যের সম্ভারও। মুখ্য ডাকঘরের সামনে নির্ধারিত জায়গায় বসতে না দিয়ে অনেক দূরে পাঠানোর প্রতিবাদে এই সিদ্ধান্ত।
এদিন এই পুস্তক বিক্রয় কেন্দ্র ‘পিপলস লিটারেচার’-র এই বিক্রয় কেন্দ্র উদ্বোধন করেন গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সমীপেন্দ্র বন্দোপাধ্যায়। তিনি প্রশাসনের বাধা উপেক্ষা করেই এই স্টল মাটিতে বসে চালানোর সিদ্ধান্তকে অভিনন্দন জানান।
শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সুদীপ মুখার্জি। পরে ভাষণ দেন সভার সভাপতি প্রণব দাস। তিনি মালদহ জেলার বুকস্টলের ইতিহাস তুলে ধরে বলেন, ‘‘আমরাই এই বুক স্টল চালু করেছিলাম সত্তর দশকের শুরুতে নেতাজী মোড়ে। পরে তার মুখ্য ডাকঘরের সামনে সরিয়ে আনা হয়। তবে তৃণমূল পৌর বোর্ডের সময় ২০২২ সালে আমাদের স্টল সরিয়ে অনেক দূরে বরাদ্দ করা হয়। সেবারও আমরা রাস্তায় নেমে বই বিক্রি করি। এবার বিজেপি সরকারে এসে ফের আমাদের সরিয়ে দিয়েছে। তাই আমরা আবার রাস্তাই বেছে নিলাম।
Maldah Book Stall
সরানোর প্রতিবাদ, মালদহে মাটিতে বসে চলছে বই বিক্রি
মালদহ শহরে মাটিতে বসেই চলছে পিপলস লিটারেচার-র বুক স্টল। ছবি: উৎপল মজুমদার
×
Comments :0