বৃহস্পতিবার দুপুরে পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি দীঘা বাইপাস ১১৬ বি জাতীয় সড়ক তৃপ্তি সংলগ্ন সিনেমা হলের কাছে একটি সরকারি বাস এবং একটি বেসরকারি বাসে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বাসের ড্রাইভার একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। উভয় বাসের ১৫ জন আহত হয়েছে। স্থানীয় মানুষজন ও কাঁথি থানার পুলিশ উভয় বাসের যাত্রীদের উদ্ধার করে। তাদের কাঁথি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার জেরে ১১৬ বি জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে। কিছু সময়ের জন্য রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে পুলিশ তৎপরতার সঙ্গে যানজট মুক্ত করে।
Bus Accident in Kanthi
কাঁথিতে দুটি বাসের সংঘর্ষে মৃত ১, জখম ১৫
×
Comments :0