যন্তরমন্তরকে বিক্ষোভ প্রদর্শনের স্থানের তালিকা থেকে বাদ দেওয়ায় বুধবার দিল্লির একদিক জায়গায় বিক্ষোভ মিছিল করল এসএফআই ও ডিওয়াইএফআই। এদিনও পুলিশের বিশাল বাহিনী ব্যারিকেড করে ছাত্র যুবদের আটকানোর চেষ্টা করা হয়। ফিরোজ শা রোডে চলল ধরপাকড়।
বাধার মুখে যদিও ব্যারিকেড ভেঙে প্রতিরোধের বার্তা পৌঁছে দিয়েছেন ছাত্র-যুব কর্মীরা।
বুধবার, ১৪ অক্টোবর, বিবৃতিতে এসএফআই এবং ডিওয়াইএফআই আশুতোষ রাঙ্কা, সৌরভ দাস সহ ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র শীর্ষ নেতৃত্বকে তিহার জেলে বন্দি করার তীব্র নিন্দা করেছে।
এদিকে সিপিআই(এম) সাধারণ সম্পাদক মনে করিয়েছেন যে ব্রিটিশ ভারতে কিশোর হরকিষেণ সিং সুরজিৎকে ব্রিটিশ পুলিশ জেলে পাঠিয়েছিল তেরঙা তোলা অপরাধে। আজ যন্তরমন্তরে তেরঙা পতাকা তোলার জন্যই অভিজিৎ দীপকেদের গ্রেপ্তার করা হচ্ছে। ছাত্র-যুব কর্মীদের ধরপাকড় করা হচ্ছে। ব্রিটিশরা রেহাই পায়নি। নরেন্দ্র মোদী-অমিত শাহও রেহাই পাবেন না।
যন্তরমন্তরকে বিক্ষোভ প্রদর্শনের স্থানের তালিকা থেকে বাদ দেওয়ার নির্দেশকে নিন্দা মঙ্গলবারই জানিয়েছে এসএফআই ও ডিওয়াইএফআই। বুধবারের বিবৃতিতে বলা হয়েছে সিজেপি মুখপত্রকে গ্রেপ্তার করার তীব্র নিন্দা করা হচ্ছে। তার লড়াইয়ে পূর্ণ সংহতি রয়েছে। আরএসএস’র দুষ্কৃতীদের নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদে দিল্লি পুলিশ যেভাবে আক্রমণ চালিয়েছেন তা লজ্জাজনক। এই আক্রমণ বন্ধ করতে হবে।
দুই সংগঠনই বলেছে, তেরঙা পতাকা তোলাকেও অপরাধ হিসেবে বিবেচনা করছে অমিত শাহের দিল্লি পুলিশ। স্বৈরাচারী সরকারের আসল উদ্দেশ্য হলো প্রতিবাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া। আমাদের একজোট হতে হবে। যন্তরমন্তরে প্রতিবাদ জানানোর অধিকার ফিরে পেতে হবে।
এদিকে যন্তরমন্তরে জাতীয় পতাকা ওড়ানোয় সিজেপি নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস-কে পাঁচদিনের জেল হেপাজতের নির্দেশের পরই নতুন কর্মসূচির ঘোষণা করেছেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। আগামী ১৬ অক্টোবর কনট প্লেসে ‘লহেরা দো তিরঙ্গা’ কর্মসূচি পালন করবে সিজেপি। বিকেল পাঁচটায় এই কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।
Reclaim JantarMantar Movement
যন্তরমন্তর ফিরে পেতে ছাত্র-যুব বিক্ষোভে ফের তোলপাড় দিল্লি, ১৬ অক্টোবর কর্মসূচি সিজেপি’র
×
Comments :0