Muktadhara — Book — Capital — Pradosh Kumar Bagchi — 13 October 2026 — 4th Year

মুক্তধারা — বই — ক্যাপিটালের সহজপাঠ — প্রদোষকুমার বাগচী — ১৩ অক্টোবর ২০২৬ — ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

Muktadhara  Book  Capital  Pradosh Kumar Bagchi  13 October 2026  4th Year

নতুনপাতা

বই

ক্যাপিটালে’র সরল পাঠ  

প্রদোষকুমার বাগচী

১৩ অক্টোবর ২০২৬ — ৪র্থ বর্ষ


ভারতের কমিউনিস্ট আন্দোলনের প্রথম যুগে  মার্কসীয় সাহিত্যকে সহজ সরল ভাষায় সাধারণের হাতে তুলে দেওয়াটাই ছিল বড় কাজ। সেই কাজ যাঁরা করেছিলেন   রেবতী বর্মণ ছিলেন তাঁদের অন্যতম। তিনিই প্রথম বাংলাভাষায়  কার্ল মার্কসের ‘ক্যাপিটাল’ বইয়ের সহজবোধ্য পাঠ সাধারণের হাতে তুলে দেন ১৯৩৮ সালে। সেই সাথে বাংলায় অর্থবিদ্যাচর্চার পথও সুগম করে দেন তিনি। এমন সুন্দর একটি মর্মানুবাদ বাংলা ভাষায় আর দ্বিতীয় নেই। মার্কসের মূল ‘ক্যাপিটাল’ গ্রন্থটি পাঠ করার আগে প্রবেশিকা হিসাবে প্রকাশিত হয়েছিল এই বই। রেবতী বর্মণের নিজের কথায় ‘‘কেপিটেল দুর্বোধ্য এবং বৃহৎ— এই বলিয়া বইখানাকে এড়াইয়া চলা প্রকৃত জ্ঞানপিপাসু এবং বিপ্লবীর পক্ষে অনুচিত।... আমাদের দেশে শ্রমিকদের ভিতরে ত’ দূরের কথা, বুদ্ধিজীবীদের ভিতরেও  মার্কসের অর্থনৈতিক সূত্রগুলি যথাযথ আলোচিত হইতেছে না।’’ সে কারণেই এই বই।  কী অসাধারণ মেধার অধিকারী ছিলেন তিনি— এই বইয়েই রয়েছে তার পরিচয়। এন্ট্রান্স,আইএ, ইংরেজি অনার্স,এম এ পরীক্ষায়—সবেতেই  প্রথম স্থানাধিকারী ছিলেন। কিন্তু সব ছেড়েছুড়ে কমিউনিস্ট আদর্শ গ্রহণ করেছিলেন। পরে জেলে বন্দি অবস্থাতেই বসে লিখেছিলেন এই বই। এমন একটি  বইয়ের পুনঃপ্রকাশের জন্য সম্পাদককে ধন্যবাদ।   


ক্যাপিটাল
কার্ল মার্কস। সংক্ষিপ্তসার : রেবতী বর্মণ। সম্পাদনা : দীপক নাগ। আবুল বাসার বুক সেন্টার। বারুইপুর। কলকাতা-১৪। ১০০ টাকা।

 

Comments :0

Login to leave a comment