বন্ধ হয়ে গেলো কলকাতা কর্পোরেশন আয়োজিত 'কলকাতা শ্রী' প্রতিযোগিতা। কলকাতা কর্পোরেশনের এলাকার মধ্যে বিভিন্ন পুজো কমিটিকে নিয়ে আয়োজিত হতো ‘কলকাতা শ্রী’। জয়ী প্রত্যেকটি পুজো কমিটির ৫০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার পেতো। সেই পুরস্কার বন্ধ করে দিল কলকাতা কর্পোরেশন।
তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড এই ‘কলকাতা শ্রী’ চালু করে। পুজোর আগে আবেদনপত্র দেওয়া হতো বিভিন্ন পুজো কমিটিকে। আবেদনপত্র জমা দেওয়ার পর বিচারকরা পুজোর শুরুতে সময় বিভিন্ন মণ্ডপ ঘুরে ষষ্ঠীর দিন জয়ী কমিটির নাম ঘোষণা করা হতো। ‘মেয়রের পছন্দ’ বলেও একটি আলাদা নামের তালিকা থাকতো। পুজোর পর পুজো কমিটিগুলির হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হত।
কলকাতা কর্পোরেশনের তৃণমূলের বোর্ড ভেঙে যাওয়ার পর কর্পোরেশন কর্তৃপক্ষ এই প্রতিযোগিতা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
সূত্রের খবর, কলকাতা কর্পোরেশনের ভাঁড়ারে টান চলছে। চলতি মাসে কর্পোরেশনের কর্মীদের বেতন হবে কী না টা নিয়েও সংশয় ছিল।
কলকাতা কর্পোরেশনের প্রাক্তন মেয়র ও আইনজীবী বিকাশ
রঞ্জন ভট্টাচার্যকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, বাম বোর্ডের সময় এই ধরনের কোনও প্রতিযোগিতা হতো না। এই প্রতিযোগিতা শুরুর সময়ও আমরা সমর্থন করিনি।"
সেই সঙ্গে তিনি বলেন, পরবর্তীতে অন্য নামে চালু হতে পারে একই কর্মসূচি।
kmc
‘কলকাতা শ্রী’ বন্ধ করল কর্পোরেশন
×
Comments :0