মীর আফরোজ জামান: ঢাকা
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০জনের মৃত্যু হয়েছে। চলতি বছর একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। একই সময়ে হাসপাতালে চিকিৎসাধী ১ হাজার ৯৯৬ জন। মঙ্গলবার বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এখনও পর্যন্ত ২৮১ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি হয়েছেন ৯০ হাজার ৩৫৬ জন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে ২০৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৪২ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৯৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৮৭ জন, খুলনা বিভাগে ৩০২ জন, ময়মনসিংহ বিভাগে ৯৬ জন, রাজশাহী বিভাগে ১৯৯ জন, রংপুর বিভাগে ৭৫ জন এবং সিলেট বিভাগে ১৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ডেঙ্গুর পরিস্থিতি সামাল দিতে সব হাসপাতালকে শয্যা বাড়ানোর নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। ঢাকার হাসপাতালগুলোকে বাড়তি গুরুত্ব দিতে বলা হয়েছে।
Dengue Deaths Bangladesh
একদিনে বাংলাদেশে ১০ ডেঙ্গু আক্রান্তের মৃত্যু
×
Comments :0