রবীন্দ্র সংগীত শিল্পী বিভা সেনগুপ্ত প্রয়াত হয়েছেন। বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৪। জানা গেছে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। সংগীত শিল্পী শ্রাবণী সেন জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে সাতটা নাগাদ হাসপাতালেই মৃত্যু হয়েছে। প্রবীণ এই শিল্পীর প্রয়াণে সাংস্কৃতিক মহলে শোকের আবহ তৈরি হয়েছে।
শ্রাবণী সেন বলেন ,‘‘বিভা দেবী সাধারণত সুস্থ ও কর্মক্ষমই ছিলেন, তবে হিমোগ্লোবিনের মাত্রা কম থাকার কারণে সম্ভবত তাঁকে মাঝেমধ্যে রক্ত নিতে হতো।’’ তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন সংগীতশিল্পী অলক রায়চৌধুরীও।
১৯৩২ সালের ১২ মে ত্রিপুরার আগরতলায় জন্মগ্রহণ করেন বিভা সেনগুপ্ত। ১৯৫৯ সালে তিনি কলকাতায় এসে রবীন্দ্রসঙ্গীত শিল্পী মায়া সেনের কাছে গান শেখা শুরু করেন। পরবর্তীতে কিংবদন্তি সঙ্গীতশিল্পী দেবব্রত বিশ্বাসের কাছে গান শেখেন। বিভা সেনগুপ্তের কন্ঠে বহু রবীন্দ্রসঙ্গীত শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছে। একটি সংগীত শিক্ষাকেন্দ্রে গান শেখানোর সঙ্গেও যুক্ত ছিলেন বিভা সেনগুপ্ত। প্রচারের আলো থেকে নিজেকে দূরে রাখতে তিনি।
Singer Bibha Sengupta
প্রয়াত রবীন্দ্রসঙ্গীত শিল্পী বিভা সেনগুপ্ত
×
Comments :0