Bankura Muslim Women

ধর্মের বাছবিচার কেন বিধায়কের, এসডিও’র কাছে ক্ষোভ কেঠারডাঙার সেই মহিলাদের

জেলা

বাঁকুড়া এসডিও দপ্তরের সামনে কেঠারডাঙার মহিলারা। ছবি: মধুসূদন চ্যাটার্জি

বিধায়কের আচরণের প্রতিবাদ জানাতে এসডিও দপ্তরে হাজির হলেন বাঁকুড়া শহরের সংখ্যালঘু মহিলারা। সেই সঙ্গে অন্নপূর্ণা যোজনার টাকার দাবিও জানিয়েছেন তাঁরা।
গত শনিবার বাঁকুড়া শহরের ১৯ নম্বর ওয়ার্ডের কেঠারডাঙার মুসলিম মহিলারা বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানার কাছে যান। অন্নপূর্ণা যোজনার অর্থ না পাওয়ার কারণ জানতে চান বিধায়কের কাছে। মহিলারা অপমানিত হন। মহিলারা জানান যে বিধায়ক তাঁদের বলেছেন ‘আগে আমাদের‘ মহিলারা টাকা পাক। তারপর মুসলিম মহিলারা টাকা পাবে‘। 
ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সরকারি প্রকল্পের অর্থ পাওয়ার করা বলেন বিধায়ক। সেদিনই তাঁরা ঠিক করেন যে বাঁকুড়ার এসডিও-র সঙ্গে দেখা করে অন্নপূর্ণা যোজনার দাবি জানাবেন। তাঁদের সঙ্গে যে অপমানজনক আচরণ করা হয়েছে তা জানাবেন। 
মঙ্গলবার কেঠারডাঙার এই মহিলাদের সঙ্গে ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নেত্রীরাও। তাঁরা এসডিও দপ্তরের সামনে অবস্থান করে ডেপুটেশন দেন। 
এসডিও প্রলয় মণ্ডল জানান, যাঁরা আবেদন করেছেন তাঁরা যাতে এই অর্থ পান তা দেখবেন। পাশাপাশি যারা আবেদন করেননি, তাঁদের দ্রুত আবেদন করতে বলেন। 
মহিলারা জানান, আন্দোলন করেই তাঁরা এই প্রকল্পের অর্থ আদায় করবেন। ধারাবাহিক এই লড়াই চলবে।
সারা রাজ্যেই অন্নপূর্ণা যোজনার দাবিতে চলছে বিক্ষোভ দেখাচ্ছেন মহিলারা। যাঁদের নাম বাদ পড়েছে তাঁরা জানেন না তার কারণ। অনেক ক্ষেত্রে নির্দিষ্ট সময়ে টাকা ঢুকছে না। বস্তুত বাজেট বরাদ্দ এই প্রকল্পে রাজ্যের সব মহিলাকে ৩ হাজার করে টাকা দেওয়ার তুলনায় কম।

Comments :0

Login to leave a comment