মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারকে সরানোর দাবিতে কাল কমিশনের দপ্তর অভিমুখে মিছিল করবে ‘ইন্ডিয়া’ মঞ্চ। স্বচ্ছ এবং দায়বদ্ধ নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করার দাবিও তুলবেন বিরোধীরা। এসআইআর প্রক্রিয়া বাতিল করার দাবিতে ফের সরব হবে ‘ইন্ডিয়া’।
এসআইআর’র প্রথম দুই পর্ব নিয়েই অভিযোগ বিস্তর। তার মধ্যে সুপ্রিম কোর্ট সোমবার, ৫ অক্টোবর, বলেছে যে ৬ নম্বর ফর্ম পরিবর্তনকে অনুমোদন করা হয়নি। সম্পূর্ণ বেআইনি এবং একতরফা ভোট প্রক্রিয়া চালানোর অভিযোগ আরও জোরালো হয়েছে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে। এসআইআর প্রক্রিয়ায় ৬ নম্বর ফর্মে রদবদল করা হয়। নতুন নাম তোলার জন্য বাবা-মায়ের নাম তালিকায় থাকা বাধ্যতামূলক করা হয়। কিন্তু কোনও আইন সংশোধন ছাড়াই এই সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। বিহারে এসআইআর’র সময় বারবার অভিযোগ উঠলেও সুপ্রিম কোর্ট কমিশনের কাজে হস্তক্ষেপ করেনি।
নাম বাদ দেওয়ার ফর্ম ৭-র অপব্যবহারে মদত দেওয়ার অভিযোগও তীব্র। এদিন বিষয়টি নিয়ে মুখ খুলতে হয়েছে কর্নাটকে নির্বাচন কমিশনের সিইও-কে।
তালিকা থেকে নাম বাদ দেওয়ার জন্য আবেদন জমা পড়লে সংশ্লিষ্ট ভোটদাতার বক্তব্য শুনতে হবে ইআরও-কে। ইআরও কথা বলে মনে করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। কর্নাটকে গুচ্ছ গুচ্ছ ফর্ম-৭ আবেদন জমা প্রসঙ্গে একথা বলেছে রাজ্যে নির্বাচন কমিশনের সিইও ভি আনবুকুমার।
কর্নাটকে ৯১, ২৭৮টি নাম জমা পড়েছে নাম বাদ দেওয়ার আবেদন জানিয়ে। তার মধ্যে কোথাও কোথাও আগে থেকে চাপানো ফর্ম জমা পড়েছে বলে অভিযোগ। এর মধ্যে ৪০ লক্ষকে নোটিশ ধরানো হয়েছে আগের আইআর’র সময় তৈরি ভোটার তালিকায় নাম না থাকায়।
জানা গিয়েছে মঙ্গলবার বিরোধীদের যৌথ মিছিলে যোগ দেবে না ‘আপ’। তবে জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে আন্দোলনে থাকবে।
'INDIA' Rally on October 6
কাল দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে মিছিল ‘ইন্ডিয়া’-র
×
Comments :0