NATUNPATA | PARBAN 1433 | QUIZZE | ANSWER | AML KAR | 12 NOVEMBER 2026 | 4th YEAR

নতুনপাতা | পার্বণ ১৪৩৩ | বলতে পারো | উত্তর | অমল কর | ১২ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

NATUNPATA  PARBAN 1433  QUIZZE  ANSWER  AML KAR  12 NOVEMBER 2026  4th YEAR

নতুনপাতা

পার্বণ ১৪৩৩

বলতে পারো : উত্তর

অমল কর

১২ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ 

 

প্রশ্ন

১.  কবে ভারত সরকার মহামতি ভিআই লেনিনকে নিয়ে ডাকটিকিট প্রকাশ করে?
২. বিশ্বের প্রথম মহিলা নোবেলজয়ী তথা একমাত্র দুবার নোবেলজয়ী কে?
৩. সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায় উপন্যাস, গল্প ও কিশোর সাহিত্যের জন্য কি কি পুরস্কার জয়ী?
৪. প্রবাদপ্রতিম সেতারবাদক পণ্ডিত মণিলাল নাগ কি কি পুরস্কার জয়ী?
৫. ১৯১৮ সালের ১১/১১ (১১ ই নভেম্বর) তারিখের বিশেষত্ব কি?
৬. হিন্দুশাস্ত্রে লোকাচার ভাইফোঁটার বিশেষত্ব কি?

উত্তর

১.  মহান নভেম্বর বিপ্লবের রূপকার মহামতি 
ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন -এর
জন্মশতবর্ষে ২২/০৪/১৯৭০ তারিখে ভারত সরকার 
কুড়ি টাকার ডাকটিকিট প্রকাশ করে লেনিনকে সম্মাননা জ্ঞাপন করে।
২. বিশ্বের প্রথম নারী নোবেল বিজয়ী ও একমাত্র দুবার নোবেল পুরস্কার বিজয়ী ম্যরি কুরি বা মাদাম কুরি ১৯০৩ সালে পদার্থবিজ্ঞানে যৌথভাবে পিয়ের 
কুরি ও অঁরি বেকেরেলের সাথে  এবং ১৯১১ সালে রসায়নে এককভাবে নোবেল বিজয়ী।
৩. সাহিত্যিক অতীন বন্দ্যোপাধ্যায় নীলকণ্ঠ 
পাখির খোঁজে ইত্যাদি ১৫০ টি উপন্যাস, পঞ্চাশটি গল্প সংকলন ইত্যাদি অসংখ্য ছোটোগল্প ও কিশোর সাহিত্যের জন্য সাহিত্য আকাদেমি, বঙ্কিম, শরৎচন্দ্র,মানিক, বিভূতিভূষণ, ভূয়েলকা পুরস্কার ও সুরমা চৌধুরী আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত।
৪. বিষ্ণুপুর ঘরানার প্রবাদপ্রতিম ক্লাসিক্যাল 
সেতারবাদক মণিলাল নাগ তাঁর অসাধারণ 
কৃতিত্বের জন্য পদ্মশ্রী,বঙ্গবিভূষণ, আলাউদ্দিন,
সংগীত নাটক আকাদেমি,এশিয়াটিক সোসাইটির 
স্বর্ণপদক ইত্যাদি বিজয়ী।
৫. ১৯১৮ সালের ১১ ই নভেম্বর (১১ তম মাসের
১১ তম দিনের বেলা ১১ টায়) রক্তক্ষয়ী প্রথম
বিশ্বযুদ্ধের যুদ্ধবিরতি স্বাক্ষরিত হয় মিত্রশক্তি
বনাম জার্মানির মধ্যে। দিনটি তাই" রিমেমব্রেন্স ডে" 
হিসেবে আজও পালিত হয়।
৬. ভাইফোঁটা হল হিন্দু পুরাণ ও স্মৃতিশাস্ত্রের 
একটি বিশেষ লোকাচার যাতে তিনটি বিশেষ 
কাহিনি যুক্ত আছে: ভাইবোন যম ও যমুনা,
ভাইবোন শ্রীকৃষ্ণ ও সুভদ্রা ও বলি রাজা ও 
দেবী লক্ষ্মীর কাহিনি।

Comments :0

Login to leave a comment