Book Lalbazar SFI

বইয়ের শক্তি প্রিজন ভ্যানের চেয়ে বেশি, লালবাজার থেকে বেরিয়ে বললেন এসএফআই নেতৃবৃন্দ (ভিডিও)

রাজ্য কলকাতা

বই হাতে লালবাজারের সামনে এসএফআই’র অবস্থান।

দুনিয়ার সব প্রিজন ভ্যানকে একত্র করলেও বইয়ের তাকত তার চেয়ে বেশি। ফের তা প্রমাণ হয়েছে।
মঙ্গলবার লালবাজারে সংবাদমাধ্যমের সামনে এ কথা বলেছেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে। এদিন সন্ধ্যায় লালবাজারে আটক এসএফআই কর্মীদের ছাড়তে বাধ্য হয় কলকাতা পুলিশ।


মঙ্গলবার দিনভর ছাত্রদের বুক স্টলে পুলিশের বাধা দেওয়ার ঘটনায় উত্তেজনা দেখা দেয়। বস্তুত, গতকাল রাত থেকেই কলেজ স্ট্রিটে এসএফআইয়ের বুক স্টলকে কেন্দ্র করে দফায় দফায় তৈরি হয় উত্তেজনা। অনুমতি থাকলেও পুলিশের পক্ষ থেকে স্টল করতে বাধা দেওয়া হয়। 
এদিন সকাল থেকে ১৪৪ ধারা জারি করা হয় কলেজ স্ট্রিট এলাকায়। মোতায়েন করা হয় পুলিশ। আনা হয় প্রিজন ভ্যান। পুলিশি বাধা পেয়ে ছাত্ররা যখন রাস্তায় বসে বই বিক্রি করা শুরু করেন তখন শুরু হয় ধরপাকড়। এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন সহ একাধিক নেতা কর্মীকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে। এসএফআইয়ের অভিযোগ, মাটিতে ফেলে মারধর করা হয়েছে ছাত্র ছাত্রীদের।
দেবাঞ্জন লালবাজারে বলেন, গোটা রাজ্য প্রশাসন শারদোৎসবের সময় থেকে বারবার বাধা দিয়েছে বুক স্টল করতে। এদিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্ররা বাধা পেয়ে বাস্তায় বসে বই বিক্রি করছিল। সেখানেও বাধা দিয়েছে, আটক করা হয়েছে। 


এসএফআই নেতা যীশু চক্রবর্তী বলেন, পুলিশ বলেছে যে যানবাহন চলাচলে সমস্যা হবে। অথচ সেই পুলিশই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা আটকে রেখেছে। কলকাতা মেডিক্যাল কলেজে বহু রোগীকে এই রাস্তা দিয়ে যেতে হয়। তাতে সমস্যা নেই, পুলিশের সমস্যা কেবল বই বিক্রিতে!

Comments :0

Login to leave a comment