পুরুলিয়ায় বন্ধুত্বের সুযোগ নিয়ে ১৭ বছরের এক আদিবাসী তরুণীকে দলবদ্ধ ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ৬ যুবককে গ্রেপ্তার করছে পুলিশ। অভিযুক্তরা হলেন সুদীপ মান্ডি, রাজেশ মান্ডি, আগুন মান্ডি, মেঘনাথ মান্ডি, সুশান্ত মান্ডি ও বিনন্দা সরেন। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার কাশিপুর থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে যে, রবিবার রাত্রে কাশিপুর থানা এলাকার একটি গ্রামে যাত্রা দেখতে গিয়েছিল ওই তরুণী। তরুণীর সঙ্গে এক যুবকের বন্ধুত্বের সুযোগ নিয়ে রাতের অন্ধকারে ওই ৬ জন যুবক মিলে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ । ঘটনার পর গতকাল রাতে কাশিপুর থানাতে লিখিত অভিযোগ দায়ের হলে ওই ৬ যুবককে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাদের ডাক্তারি পরীক্ষা করা হয়। এদিনই ধৃতদের পুরুলিয়ার রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয় ।
Tribal girl gang-raped in Purulia
বন্ধুত্বের সুযোগ নিয়ে ১৭ বছরের আদিবাসী তরুণীকে দলবদ্ধ ধর্ষণ পুরুলিয়ায়
দলবদ্ধ ধর্ষণে গ্রেপ্তারির পর থানায় ধৃতরা।
×
Comments :0