Visa cancillation of Helle Lyng

মোদীকে প্রশ্ন, নরওয়ের সেই সাংবাদিকের ভিসা বাতিলে করল ভারত, উদ্বেগ এডিটর্স গিল্ডের

আন্তর্জাতিক

ভারতে আসার উদ্দেশ্যে বিমানবন্দরে রওনা হওয়ার ঠিক কয়েক মিনিট আগে বাতিল হল 
নরওয়ের স্বতন্ত্র সাংবাদিক হেল লিং-এর ভিসা। শেষ মুহূর্তে ভিসা বাতিল করার ঘটনায় ‘এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া’ (ইজিআই) গভীর উদ্বেগ প্রকাশ করেছে। 
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নরওয়ে সফরের সময় এই সাংবাদিকই তাঁকে প্রশ্ন করতে চেয়েছিলেন। হায়দরাবাদে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল লিং-কে।
লিং সোশাল মিডিয়া পোস্টে জানিয়েছেন যে ভারতে আসার উদ্দেশ্যে বিমানবন্দরে রওনা হওয়ার ঠিক কয়েক মিনিট আগে নরওয়ের অসলোয় ভারতীয় দূতাবাস তাঁকে জানায় যে, তাঁকে ভারতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। 
এডিটর্স গিল্ড বলেছে, এই ভিসা বাতিলের কারণ কী, তা বোধগম্য নয়। সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বিবৃতিতে হেল লিং জানিয়েছেন যে, হায়দরাবাদে আয়োজিত ‘ভারত সামিট’-এ তাঁর বক্তব্য রাখার কথা ছিল। হেল লিং একজন স্বীকৃত ও সম্মানিত আন্তর্জাতিক সাংবাদিক। তাঁর একমাত্র ‘অপরাধ’ সম্ভবত এই যে, তিনি ২০২৬ সালের মে মাসে অসলোতে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি প্রশ্ন করেছিলেন।
এডিটর্স গিল্ড বলেছে, এই ধরনের পদক্ষেপ আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণের পরিচয় দেয় এবং বিশ্বের বৃহত্তম গণতন্ত্র হিসেবে ভারতের ভাবমূর্তির ব্যাপক ক্ষতি করে। গিল্ড সরকারের কাছে দাবি জানিয়েছে যে, হেল লিং-এর ভিসা বাতিলের কারণ যেন প্রকাশ করা হয়। একই সঙ্গে গিল্ডের দাবি, এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক এবং হেল লিং-কে ভারতীয় জনগণের সামনে তাঁর মতামত তুলে ধরার সুযোগ দেওয়া হোক।
গত মে-তে নরওয়ে সফররত মোদী প্রশ্ন করেন, ‘‘আপনি কী বিশ্বের সবচেয়ে স্বাধীন সংবাদমাধ্যমের প্রশ্নের জবাব দেবেন?’’ 
এই প্রশ্ন নিয়ে বিশ্বময় তোলপাড় হয়। কারণ নরেন্দ্র মোদী স্বাভাবিক সাংবাদিক সম্মেলন করে সংবাদমাধ্যমের প্রশ্নের মুখোমুখি হন না।

Comments :0

Login to leave a comment