BJP Attack on isf

হরিপালে আইএসএফের উপর হামলা বিজেপির

জেলা

বিজেপির সমাজ বিরোধীদের হাতে রক্তাক্ত আইএসএফ রাজ্য সহ সম্পাদক লক্ষীকান্ত হাঁসদা সহ একাধিক নেতৃত্ব। মঙ্গলবার হুগলি জেলার হরিপাল বিধানসভার পাঁটরা অঞ্চলে আইএসএফ-র পার্টি অফিস উদ্বোধন কথা ছিল। সেখানে উপস্থিত ছিলেন আরামবাগ জেলার সাংগঠনিক সভাপতি সেখ সাদ্দাম হোসেন।
 সন্ধ্যার সময়ে অনুষ্ঠান চলাকালীন হামলা চালায় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তাদের বক্তব্য এলাকায় আইএসএফ-র পার্টি অফিস কেন হবে? 
এরপরই বিজেপির দুষ্কৃতীরা বাহিনী প্রাণঘাতী হামলা চালায়, নতুন দলীয় কার্যালয় ভাঙচুর করা হয়, চেয়ার, টেবিল সহ যা কিছু ছিল সব ভেঙে তছনছ করে। এই তান্ডব বাহিনীর হাত থেকে রেহাই পায়নি উপস্থিত মহিলা নেতৃত্বরাও। তাঁদেরকেও মারধর ও নিগ্রহ করা হয়। 
আইএসএফ নেতৃবৃন্দের দাবি, আগামী ৪৮ ঘন্টার মধ্যে সব অপরাধীদের গ্রেপ্তার করতে হবে। অন্যথায় বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে।

 

Comments :0

Login to leave a comment