প্রগতিশীল বুক স্টল হয়েছে দিল্লিতেও। নিউ দিল্লি কালীবাড়িতে প্রতি বছরের মতো এ বছরেও দীপাবলির সন্ধ্যায় প্রগতিশীল বইয়ের স্টল আয়োজন করা হয়েছিল। বিগত প্রায় কুড়ি বছর ধরে এই বইয়ের স্টল চলছে।
‘বাংলা মঞ্চ’-র উদ্যোগে হয়েছে এই বুক স্টল। ‘বাংলা মঞ্চ’-র পক্ষে সুস্মিতা বসু জানিয়েছেন যে দিল্লিতে সাধারণ মানুষের অনবদ্য সহযোগিতা পাওয়া গেছে। ছোটদের বাংলা বই এবং সমসাময়িক রাজনৈতিক-সামাজিক প্রবন্ধমূলক বইয়ের চাহিদা এ বছর অনেক বেশি ছিল। বাংলা মঞ্চ-র উদ্যোগে দীপাবলির বইয়ের স্টল ধারাবাহিকভাবে চলছে। দিল্লির বুকে বাংলা বইয়ের প্রচার করে যাচ্ছে। এ বারও অনেকেই এই কাজে উৎসাহ দিয়ে গিয়েছেন। বুক স্টলে আসেন সিপিআই(এম) পলিট ব্যুরো সদস্য নীলোৎপল বসু, সিপিআই(এম) নেতা শতরূপ ঘোষও।
Comments :0