Book Stall Md Salim and Biman Basu

আমহার্স্ট স্ট্রিটে ছাত্র-যুবদের স্টলে বিমান বসু, মহম্মদ সেলিম

রাজ্য কলকাতা

আমহার্স্ট স্ট্রিটে পদ্ম রেস্টুরেন্টের কাছে ছাত্র-যুবদের বুক স্টলে বিমান বসু, দীপ্সিতা ধর।

অন্ধকার সময়ে আলো আনতে হবে। কাজে লাগাতে হবে বইকে। ছাত্র-যুবরা সেই কাজই করছে। রবিবার আমহার্স্ট স্ট্রিটে পদ্ম রেস্টুরেন্টের কাছে ছাত্র-যুবদের বুক স্টলে এসে একথা বলেছেন যুব আন্দোলনের প্রাক্তন নেতা মহম্মদ সেলিম। এছাড়াও এই বুক স্টলে আসেন এসএফআই’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিমান বসু। 
সেলিম বলেন, সমাজ সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে আমাদের বইয়ের প্রচার প্রসার আরও বাড়াতে হবে। 
গত ১৪ বছর ধরে আলোর উৎসবে বইয়ের পসার নিয়ে হাজির হচ্ছে এসএফআই-ডিওয়াইএফআই বিদ্যাসাগর আঞ্চলিক কমিটি। শনিবার থেকে এই বুক স্টল চলেছে। সোমবার রাত পর্যন্ত এই স্টল চলবে। 


এদিন বুক স্টলে আসেন এসএফআই রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে ও সভাপতি প্রণয় কার্য্যী, প্রাক্তন ছাত্র নেতা কল্লোল মজুমদার। 
সেলিম বলেছেন, "যারা দেশকে, সমাজকে এগোতে দিতে চায় না, যারা ভাবনাকে এগোতে দিতে চায় না, তারা সব সময় চায় বই চর্চা বই ছাপা বন্ধ হোক। ১০০ বছর আগে পত্র পত্রিকা, প্রগতিশীল বই ব্রিটিশ সব সময় বন্ধ করেছে। বলেছে স্বাধীনতার কথা বলা যাবে না। আজকের ছাত্ররা স্কুল বাঁচানোর জন্য লড়াই করছে গোটা দেশ জুড়ে। শিক্ষা ধ্বংসের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাক ছাত্র যুবরা। তার সঙ্গে বইয়ের প্রচার প্রসার, বিক্রয় আলোচনা চলুক।’’

Comments :0

Login to leave a comment