MUKTADHARA | UTSAV 1433 | ANAY ANGINA | LITTLE MAGAZINE - "MADHYABALAYA" PRAKASH | AML KAR | 7 NOVEMBER 2026 | 4th YEAR

মুক্তধারা | উৎসব ১৪৩৩ | অন্যআঙিনা | বহির্বঙ্গের বলিষ্ঠ এক লিটলম্যাগ "মধ্যবলয়" | অমল কর | ৭ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  UTSAV 1433  ANAY ANGINA  LITTLE MAGAZINE - MADHYABALAYA PRAKASH  AML KAR  7 NOVEMBER 2026  4th YEAR

মুক্তধারা

উৎসব ১৪৩৩

অন্যআঙিনা

বহির্বঙ্গের বলিষ্ঠ এক লিটলম্যাগ "মধ্যবলয়" : অমল কর

৭ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ 

 

সুদূর ছত্তিশগড় থেকে বাংলা ভাষায় চর্চিত ও  প্রকাশিত অনন্য একটি ছোটোপত্রিকা বহু স্পর্ধা নিয়ে নিয়মিত প্রকাশিত হয় কবি দুলাল সমাদ্দারের সুচারু সম্পাদনায় যার
সলতে পাকিয়ে অনেক কান্নাঘামরক্ত ঝরিয়ে জীবৎকালে নিষ্ঠার সাথে প্রকাশ করেছেন আমাদের অত্যন্ত প্রিয়জন ও জনপ্রিয় কবি-প্রতিষ্ঠাতা সম্পাদক শিবব্রত দেওয়ানজি।

২০২৬ সালের শারদ সংখ্যাটি পত্রিকার ৬২ তম সংখ্যা। যেখানে বাংলা মাধ্যমের একটাও স্কুল নেই, উৎসাহী পাঠকেরও বেজায় অভাব, সরকারি কোনো 
বিজ্ঞাপন পাওয়া যায় না,গ্ৰাহকও হাতে গোনা,  কাগজ ও মুদ্রণের অস্বাভাবিক দাম , ডাক ও কুরিয়ার খরচ লাগামছাড়া, লেখা সংগ্ৰহ , লেখা নির্বাচন,আধুনিক 
বানান সমতায় সম্পাদনা, নির্ভুল প্রুফ দেখা, লেখা সাজানো ইত্যাকার বহু আগুনের নদী পেরিয়ে বাংলা ভাষাপ্রেমী কিছু দুরন্ত মেধাবী মানুষ দীর্ঘদিন ধরে পত্রিকা সম্পাদনা ও
প্রকাশ করে চলেছেন, এ বড়ো পাওনা।

২০২৫ সালের শারদ সংখ্যাটি "পশ্চিমবঙ্গ ছোটোপত্রিকা সমন্বয় সমিতি"-র মাননীয় বিচারক মণ্ডলীর সুচিন্তিত অভিমত অনুযায়ী সুচারু সম্পাদনার সুকৃতির স্বীকৃতিস্বরূপ 
প্রথম পুরস্কার পেয়েছে -- এ বড়োই গৌরবের এবং প্রশংসার্হ।

আলোচ্য সংখ্যাটিতে শতাধিক কবিতা, পনেরোটি ভিন্ন স্বাদের প্রবন্ধ, ১৯ টি ছোটোগল্প,১২ টি অণুগল্প,আকর্ষণীয়  ভ্রমণ কাহিনি,একাধিক অনুবাদ কবিতা ,
কয়েকটি ছড়া সংকলিত হয়েছে যার মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন বিশিষ্ট বশিষ্ঠের কবিতা প্রবন্ধ ও গল্প পত্রিকার সৌষ্ঠব বৃদ্ধি পেয়েছে। পত্রিকার প্রচ্ছদশিল্পী মধুছন্দা 
মিত্র ঘোষ। পত্রিকার দীর্ঘ স্থায়িত্ব প্রার্থিত।

মধ্যবলয়
সম্পাদক: দুলাল সমাদ্দার।
প্রচ্ছদ: মধুছন্দা মিত্র ঘোষ।
বঙ্গীয় সাহিত্য সংস্থা 
ক্রস স্ট্রিট -১,
শক্তি বিহার,দিপালী,
ভিলাই, ছত্তিশগড়,
পিন: ৪৯০০০৬।
ফোন:৭৯৮৭৩৬৩৬৫৩।

 

Comments :0

Login to leave a comment