Howrah

জমি থেকে উদ্ধার বিষধর সাপ

জেলা

জমিতে পাতা মুগরিতে আটকে পড়েছিল একটি বিষধর চন্দ্রবোড়া সাপ। শুক্রবার সকাল ৯টা নাগাদ শ্যামপুর থানার অন্তর্গত নস্করপুর দাসপাড়ায় এই ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা কৃষ্ণেন্দু পণ্ডিত জমিতে সাপটি আটকে থাকার বিষয়টি জানতে পেরে শ্যামপুর অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটিকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সর্প উদ্ধারকারী অর্ণব মিদ্দা। তিনি সতর্কতার সঙ্গে সাপটিকে উদ্ধার করেন। পরে সেটিকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।
বিষধর সাপটিকে নিরাপদে উদ্ধার করায় স্বস্তি ফেরে এলাকায়। বন্যপ্রাণী সংরক্ষণের স্বার্থে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে প্রশিক্ষিত উদ্ধারকারীদের খবর দেওয়ার আবেদন জানানো হয়েছে।

Comments :0

Login to leave a comment