প্রথম সংখ্যালঘু সেনেটর হিসাবে মার্কিন সংসদে পা রাখতে চলেছেন মিশরীয় বংশভুত আব্দুল আল-সাঈদ। মিশিগান থেকে ট্রাম্পের প্রার্থী মাইক রজারকে হারিয়ে সেনেটে পা রাখতে চলেছেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা খেয়েছে ট্রাম্প। সেনেট এবং হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে ডেমোক্র্যাটরা। পিছিয়ে ট্রাম্পের রিপাবলিকান পার্টি।
দেশের বর্তমান পরিস্থিতি, বিদেশ নীতি সহ একাধিক বিষয় নিয়ে চাপে ট্রাম্প প্রশাসন। এই পরিস্থিতিতে মূল্যবৃদ্ধি সহ একাধিক বিষয় গুলোকে সামনে রেখেই প্রচার চালিয়েছে ড্যামোক্র্যাটরা। আর এই প্রচার তাদের সুবিধা পাইয়ে দিয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।
তবে এরই মধ্যে মিশিগান থেকে জয়ী হয়ে প্রথম সংখ্যালঘু সেনেটর হিসাবে মার্কিন রাজনীতিতে নতুন ইতিহাস তৈরি করলেন সাঈদ। বিভিন্ন মার্কিন সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী স্বাস্থ্য, নাগরিকদের প্রতি সরকারের দায়বদ্ধতা সহ একাধিক বিষয়কে প্রচারে গুরুত্ব দেন সাঈদ। আর তার এই প্রচারের ফলেই মিশিগান থেকে তিনি শেষ হাঁসি হাঁসলেন। পেশায় চিকিৎসক সাঈদ কখনই রাজনীতিতে আসতে চায়নি, এমনটাই দাবি করছে তার প্রচারের ওয়েব সাইট। সেখানে বলা হয়েছে স্বাস্থ্য ব্যবস্থার অবনতি এবং তার জন্য রাজনৈতিক ব্যবস্থা যে দায়ি এই কথা মনে করেই রাজনীতিতে যোগদান এই চিকিৎসকের। ২০২৪ সালে এই আসনে পরাজিত হয়েছিলেন ট্রাম্পের কাছে লোক বলেই পরিচিত মাইক রজার। এবার মিশিগান দখল করতে মরিয়া ছিল ট্রাম্পের দল, কিন্তু কোন লাভ হলো না।
চিকিৎসক সাঈদ তার প্রচারের বার বার একটাই কথা বলেছেন, ‘সরকার গরীব মানুষের জন্য কাজ করবে। বড় লোকদের জন্য নয়। সরকার স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি করবে গরীবের চিকিৎসার জন্য।’ মার্কিন যুক্তরাষ্ট্রের মতো পুঁজিবাদীদের দেশে এই জনকল্যাণমূলক কথা অনেককে চমকে দিয়েছিল। কিন্তু ফলাফল বলছে ট্রাম্পের শাসনে ধুঁকতে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র আস্থা রেখেছে এই কথাতে।
সাঈদের প্রচারে নজর রাখলে দেখা যাবে তিনি বলেছেন, ‘আমি সেনেটের লড়াইয়ে সামিল হয়েছি মানুষের জীবন যাত্রাকে সহজ করার জন্য। আমার লক্ষ সরকার সাধারণ মানুষের জন্য কাজ করবে, ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প বা অন্যান্য পুঁজিপতিদের জন্য নয়।’
তবে সাঈদের সাথে রয়েছে ভারতীয় যোগ। সাঈদের স্ত্রী সারাহ্ জুহ্কাকু পেশায় মনোবিদ্। তার পরিবারিক সূত্র কর্ণাটকের ভাটকালে। সারাহ্’র ঠাকুদা ছিলেন মাইসোর স্টেটের অর্থ মন্ত্রী। দক্ষিণ ভারতের মেয়ে সাথে বিবাহ হওয়ার নিজের সাথে ভারতের যোগসূত্র নিয়ে বার বার বলতে শোনাও গিয়েছে সাঈদকে।
USA Mid term election
মার্কিন সংসদীয় ইতিহাসে প্রথম সংখ্যালঘু সেনেটর সাঈদ
×
Comments :0