মধ্য কলকাতার ঐতিহাসিক রাইটার্স বিল্ডিঙের কাছের একটি বহুতলে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার প্রশাসনের তরফে জানানো হয়েছে , আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের ১০ ইঞ্জিনকে মোতায়েন করা হয়।
লায়নস রেঞ্জ নামের ওই বিল্ডিং-এর মধ্যে একাধিক কোম্পানির অফিস থাকলেও এখনও অবধি কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
দমকলের এক অধিকর্তা জানিয়েছেন, রবিবার গভীর রাতে শুরু হওয়া আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং তা যাতে ছড়িয়ে না পড়ে সে ব্যবস্থা করা হয়েছে। তবে আগুনে ক্ষতিগ্রস্ত এলাকায় এখন ‘কুলিং প্রসেস’ বা শীতলীকরণের প্রক্রিয়া চলছে।
রবিবার রাতে স্থানীয়রা বিল্ডিংটির ওপরের তলা থেকে আগুনের শিখা ও ঘন কালো ধোঁয়া বের হতে দেখে দমকল বাহিনীকে খবর দেন।
অধিকর্তারা জানিয়েছেন, আগুনের কারণ এবং কী পরিস্থিতিতে তা ছড়িয়ে পড়ল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
দমকল কর্মীরা বিষয়টি খতিয়ে দেখছেন বলেও তাঁরা জানান।
এর তিন দিন আগেই সাউথ সিটি মলের কাছে একটি আবাসিক কমপ্লেক্সের স্টোররুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। দমকলের সাতটি ইঞ্জিন সেই আগুন নিয়ন্ত্রণে আনে।
Fire in a multi-storey building
মধ্য কলকাতার রাইটার্স বিল্ডিংয়ের পিছনের বহুতল ভবনে আগুন
×
Comments :0