Israel Election Arab Party

ইজরায়েলের সরকার গড়ার চাবিকাঠি কি দুই ‘আরব দলের’ হাতে?

আন্তর্জাতিক

ফের সরকার গড়বেন নেতানইয়াহু?

ইজরায়েলে সরকার গড়বে কে? ভোট গণনা সম্পূর্ণ হওয়ার পর সেই সম্ভাবনা নিয়েই চলছে আলোচনা। 
সরকারে আসীন বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ পার্টির জোট ৫৩ আসন পেয়েছে। ১২০ সদস্যের জাতীয় আইনসভা নেসেটে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে ৬১ সদস্যের সমর্থন দরকার।
আরেকদিকে বিরোধী এবং প্রাক্তন সেনা আধিকারিক গাদি এইসেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮ আসন।
ইজরায়েলে ভোটের বিচার হয় আনুপাতিক প্রতিনিধিত্বের নীতিতে। ভোটদাতারা কোনও ব্যক্তিকে নন, ভোট দেন কোনও রাজনৈতিক দলকে। প্রতিটি দলের ভোটের অংশের বিচারে আসন কার কত, ঠিক হয় সেই সংখ্যা। ফলে তুলনায় কম শক্তিশালী রাজনৈতিক দলগুলিও গুরুত্বপূর্ণ হয়।
২০২৬’র নির্বাচনে ভোটদানের হার খুব বেশি ছিল, ৭৭.৭ শতাংশ। ১৯৯৯ সালের পর এত বেশি মতদানের হার দেখা যায়নি। 
এবারের নির্বাচনে দুই দল, যারা আরবদের পক্ষে, সব মিলিয়ে ১৯টি আসন পেয়েছে। তবে আরব লিস্ট এবং র‌্যাম এইসেনকটকে সমর্থন দেবে কিনা তা নিয়ে চলছে আলোচনা। এইসেনকট নিজে সমর্থন নেওয়ার বিষয়ে দরজা খোলা রাখলেও তাঁর জোটের একাধিক অতি দক্ষিণপন্থী নেতা বিরোধিতা করছেন ‘আরব পার্টি’-র সমর্থন নিয়ে সরকার গড়ার প্রস্তাবে।
একাংশ ভাসিয়েছেন নেতানিয়াহু-এইসেনকট জোটের মিলিত জাতীয় সরকার গঠনের প্রস্তাব। কিন্তু এইসেনকট তীব্র নেতানিয়াহু বিরোধী প্রচার চালানোর পর হাত মেলাবেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

Comments :0

Login to leave a comment