Cyclone West Bengal

শক্তি হারালেও 'অর্ণব'-র প্রভাবে কাল বৃষ্টির সম্ভাবনা রাজ্যের বড় অংশেই

রাজ্য

শক্তি হারিয়েছে ঘূর্ণিঝড় 'অর্ণব।' তবে কাল, বৃহস্পতিবার, প্রভাব পড়বে পশ্চিমবঙ্গের প্রায় সব অংশে। শুক্রবার থেকে উত্তরবঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বুধবার সকালে অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করে স্থলভাগে প্রবেশের পরই শক্তি হারায় 'অর্ণব'। 'প্রবল ঘূর্ণিঝড়' থেকে 'ঘূর্ণিঝড়ে' রূপান্তরিত হয়। উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং ক্রমশ শক্তি হারাতে থাকবে। তবে বুধবারের পর বৃহস্পতিবারও সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎস্যজীবীদের। 
দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টিপাত হতে পারে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর- এই দুই জেলাতে ভারী বৃষ্টি হবে। বৃহস্পতিবার বিকেলের পর ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দুই মেদিনীপুর, ঝাড়্গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানেও। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের সব জেলাতে। 
এই ঘূর্ণিঝড় এর প্রভাব পড়বে উত্তরবঙ্গেও। মালদা ও তুই দিনাজপুরে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দার্জিলিঙ, কালিম্পঙ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহার- এই পাঁচ জেলায় বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টিপাত। 
শুক্রবার উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। হাওয়া অফিস জানাচ্ছে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে। 
কলকাতায় আগামী ৪৮ ঘন্টায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। 
আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস বলেছেন, "এখনই শীতের আগমন হবে এমনটা বলা যাচ্ছে না। কিন্তু ধীরে ধীরে সাধারণ তাপমাত্রা কমতে পারে। ডিসেম্বরের শুরুতেই শীতের আমেজ লক্ষ্য করা যাবে এ রাজ্যে।"

Comments :0

Login to leave a comment