Rampurhat

রেল হকারের ঝুলন্ত দেহ উদ্ধার রামপুরহাটে

জেলা

হকারের ঝুলন্ত দেহ মিলল বুধবার ভোরে। অস্বাভাবিক ভাবে বিদ্যুতের পোলের লোহার রডে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রামপুরহাট পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের গদাইপাড়ায়। স্থানীয় সুত্রে জানা গেছে, মৃত ব্যাক্তির নাম আমেনুল ওস্তাগার(ভিকু) বয়স ৫১। তিনি পেশায় ছিলেন রেলহকার। বুধবার ভোরে বাড়ির সামনে বিদ্যুতের পোলের রড়ে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। পরে রামপুরহাট থানায় খবর দিলে পুলিশ এসে দেহ উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। পরিবার থেকে জানা গেছে, তিনি রামপুরহাট প্ল্যাটফর্ম ও ট্রেনে হকারের কাজ করতেন। কিন্তু রেলপুলিশ ট্রেনে হকারি বন্ধ করে দেয়। প্রতিদিন ধরপাকড় করে। এর ফলে তার কাজ বন্ধ হয়ে যায়। তিনি মাস খানেক থেকে বেকার হয়ে পড়েন।এদিকে সংসার চালাতে অনেক ধারদেনা করেছিলেন তিনি। ফলে মানসিক অবসাদে ভুগছিলেন। তারই জেরে তিনি আত্মহননের পথ বেছে নেয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
মৃত্যুর খবর পেয়ে সিআইটিইউ নেতা ও রামপুরহাট পৌরসভার সিপিআই(এম) কাউন্সিলর সঞ্জীব মল্লিক তাঁর বাড়িতে গিয়ে তাঁকে শেষ শ্রদ্বা ও পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, আমেনুল ওস্তাগার বীরভূম জেলা রেলহকার্স ইউনিয়নের সদস্য ছিলেন। তিনি অভিযোগ করে বলেন, বিজেপি সরকার গরিব মানুষের বিরুদ্ধে নীতি গ্রহণ করছে। হাজার হাজার গরিব মানুষ রেলে হকারি করে সংসার চালাতেন। ইদানিং রেলপুলিশ হকারদের ট্রেনে বা প্ল্যাটফর্মে হকারি করা বন্ধ করে দিয়েছে। ফলে আমেনুল ওস্তাগার দীর্ঘদিন ধরে কাজ না থাকায় মানুষিক অবসাদে ও অশান্তিতে এই পথ বেছে নিলেন। এই বিজেপি সরকার গরিব মানুষকে মৃত্যু পথে ঠেলে দিয়ে এখন আদানী আম্বানীদের স্বার্থ রক্ষা করছে। ফলে গরিব শ্রমজীবি মানুষ আজ আক্রান্ত।

Comments :0

Login to leave a comment