ঠিকানা বদলেছে। নিয়ম অনুযায়ী ভোটার কার্ডৃ পরিবর্তনের জন্য ফর্ম-৮ জমা পড়ার কথা। কিন্তু দিল্লিতে ৪৩ লক্ষ নাগরিককে ফর্ম-৬ জমা দিতে বলছে নির্বাচন কমিশন। মিথ্যা বয়ান পেশ করতে বাধ্য করছে নির্বাচন কমিশন।
বাদ পড়া ভোটারদের মিথ্যা বয়ান দিতে বাধ্য করার মামলায় এই মর্মে সওয়াল করলেন আইনজীবী প্রশান্ত ভূষণ। সুপ্রিম কোর্ট কমিশনের কাছে প্রশ্ন করেছে যে কেন মিথ্যা বয়ান দিয়ে নাম বাদ পড়লে ফর্ম-৬ ভরানো হচ্ছে।
এসআইআর বিক্ষোভের জেরে নতুন একাধিক নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তার আগে, এসআইআর চলার সময় পশ্চিমবঙ্গের মতো রাজ্যেও বাদ পড়া নামের ক্ষেত্রে একই পরামর্শ দেওয়া হচ্ছিল। সুপ্রিম কোর্টের এই মামলায় দিল্লিতে এসআইআর’র পরিস্থিতি ব্যাখ্যা করেছেন আইনজীবী প্রশান্ত ভূষণ।
ফর্ম-৬ ভরে ভোটার তালিকায় প্রথমবারের ভোটদাতা হওয়ার জন্য আবেদন করতে হয়। কিন্তু বিভিন্ন রাজ্যেই এসআইআর-এ নাম বাদের পর ফর্ম-৬ ভরতে বলছে কমিশন। যার অর্থ, সংশ্লিষ্ট নাগরিককে মিথ্যা তথ্য দিয়ে আবেদন জানাতে হবে কারণ তিনি প্রথমবারের ভোটদাতা নন। শাস্তি হলে ভুগতে হবে সংশ্লিষ্ট আবেদনকারীকে।
ভূষণ বলেন, দিল্লিতে ৪৭ লক্ষ নাম বাদ গিয়েছে। ৪৩ লক্ষকে অনুপস্থিত বা পাকাপাকিভাবে চলে যাওয়ার জন্য বাদ দেওয়া হয়েছে বলে কমিশন জানিয়েছে। কিন্তু তাদের ঠিকানা বদলের ক্ষেত্রে প্রযোজ্য ৮ নম্বর ফর্ম ভরতে দেওয়া হচ্ছে না। ফর্ম-৬ ভরে মিথ্যা বয়ান দিতে বাধ্য করা হচ্ছে।
প্রধান বিচারপতির বেঞ্চ বিষয়টিতে প্রশ্ন তুললে কমিশনের আইনজীবী ডি শেষাদ্রি নাইডু বলেন যে সমস্যা দেখে সমাধানের ব্যবস্থা করা হবে।
SC on Form 6
নাম বাদ পড়লে ফর্ম-৬ কেন, সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে কমিশন
×
Comments :0