তুল্যমূল্য লড়াইয়ে সার্ভিসেসকে হারিয়ে দিল বাংলা। রঞ্জি ট্রফি তৃতীয় দিনে সার্ভিস ১৪৮ রানে অল আউট হয়ে গেল। ৬০ রানে জিতে এই মুহূর্তে বাংলা ম্যাচে ১২ পয়েন্ট তুলে নিয়েছে।
২০০৯ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে দ্বিতীয় দিনের শেষে সার্ভিসেসের রান ছিল ১২। হাতে রয়েছে দু’দিন, লক্ষ্য ১৫৭ এবং সবকটি উইকেটই তখনো অটুট। সার্ভিসেসের দুই ওপেনার শুভম রোহিলা (১৯) ও নীতিন তনওয়ার (৪৯) যথেষ্ট ভালো ব্যাট করছিলেন। প্রথম উইকেটে তারা ৪৩ রান যোগ করেন ১৯.৩ ওভারে। এরপর রবি চৌহানকে (১৩) সঙ্গে নিয়ে নীতিন দলকে ৭৯ অবধি নিয়ে যান। সেই সময় মনে হচ্ছিল সার্ভিসেস এই ম্যাচে জিতে যেতে পারে। কিন্তু অপ্রয়োজনীয়ভাবে দ্রুত গতিতে রান তোলার চেষ্টায় নীতিন দলীয় ৮৯ রানের মাথায় ফিরে যান। এরপরেই বাংলার বোলাররা ক্রমশ ম্যাচ নিয়ন্ত্রণে নেন। সার্ভিসেস দ্রুত রান তোলার চেষ্টা করতে গিয়ে পরবর্তী ১৪.২ ওভারে ৪৪ রান যোগ করে ১ উইকেট হারিয়ে। সেই সময় জয়ের জন্য প্রয়োজন ছিল ৭৬ রান। হাতে ছিল ৬ উইকেট। বাংলার তিন স্পিনার প্রদীপ্ত প্রামাণিক, আমির গনি ও শাহবাজ আহমেদ অসম্ভব নিয়ন্ত্রিত বোলিং করতে থাকেন। রান নেওয়াই কার্যত বন্ধ করে দেয় সার্ভিসেস। বাদবাকি ৬ উইকেট মাত্র ১৫ রানের মধ্যেই তারা হারায়। এই কটি রান তুলতে ১৫.৪ ওভার ব্যাট করতে হয় তাদের।
প্রদীপ্ত ৪৮ রানের ৪টি, শাহবাজ ৪৪ রানে ৩টি এবং গণি ৪০ রানে ২ উইকেট নেন। মহম্মদ কাইফ ১টি উইকেট নেন।
আগামী ২৬ অক্টোবর মঙ্গলাপুরামে বাংলা মরশুমের তৃতীয় ম্যাচে খেলতে নামবে কেরালার বিপক্ষে।
Ranji Troph
তিন স্পিনারে বাজিমাত বাংলার
×
Comments :0