Book stall

বই বিক্রি করলেন সেলিম, আবার স্টলের জন্য কেউ খুলে দিলেন বাড়ির দরজা

রাজ্য কলকাতা

মানুষের জেদের কাছে হেরেছে বিজেপি আরএসএস। রাজ্যের বিভিন্ন জায়গায় বামপন্থীদের বুক স্টলের ওপর হামলা চালিয়েছে বিজেপি আরএসএস। আক্রমণ হয়েছে, তাও পিছিয়ে যায়নি বামপন্থীরা। হামলা উপেক্ষা করেই তারা স্টল চালিয়ে যাচ্ছেন।
এদিন সন্তোষপুর এলাকায় স্টলে গিয়ে বই বিক্রি করেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
কসবার বিবি চ্যাটার্জি রোডের ৪০ বছর ধরে চলা আসা বুক স্টল এবার করতে দেয়নি পুলিশ এবং বিজেপি। কিন্তু স্টল হয়েছে। শাসকের রক্ত চোখকে উপেক্ষা করে নিজের বাড়ির গ্যারেজে খুলে দিয়েছেন এলাকার বাসিন্দা মিলন ব্যানার্জি। তার কথায় যারা বইয়ের মর্ম বোঝে না তারা হামলা করবে।
উল্লেখ্য মুখ্যমন্ত্রী এই বুক স্টলের ওপর হামলা নিয়ে নিরুত্তাপ। কিন্তু তার মন্ত্রিসভার সদস্য রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই ঘটনার নিন্দা করেছেন। 
অন্যদিকে হালতুর শক্তি সংঘের সামনে বুক স্টল তুলে দিত বলেছিল পুলিশ। স্টল তোলেননি সিপিআই(এম) কর্মীরা। উল্টে এর পরিস্থিতে দাঁড়িয়ে বিক্রি বেড়েছে ওই স্টলের। অতীতের সব হিসাব চাপিয়ে গিয়েছে। সোমবার একদিনে ১০ হাজার টাকার বই বিক্রি হয়েছে। এখন সেই সংখ্যা ২০ হাজারের যাচ্ছে। সিপিআই(এম) দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সদস্য অশেষ বিশ্বাসের কথায়, জেদ তৈরি হয়েছে আমাদের মধ্যে। মানুষ নিজে থেকে আসছেন বই কিনতে। কমরেডরা মাটি কামড়ে পড়ে আছেন।

Comments :0

Login to leave a comment