SFI-DYFI

ছাত্র যুবদের ভ্রাম্যমাণ বুক ষ্টল কাচড়াপাড়ায়

জেলা

শারদোৎসব উপলক্ষে প্রতিবছরই কাঁচরাপাড়ার প্রাণকেন্দ্র কলেজমোড় এলাকায় এসএফআই এবং ডিওয়াইএফআই কাঁচরাপাড়া লোকাল কমিটির যৌথ উদ্যোগে মার্কসীয় ও প্রগতিশীল সাহিত্যের বুক স্টল সংগঠিত করা হয়। এ বছরও বহু আগেই প্রশাসনকে এই স্টল সংক্রান্ত বিষয়ে অবহিত করা হয়েছিল। কিন্তু কলেজ মোড় চত্বরে বিজেপি'র পক্ষ থেকে বিভিন্ন খাবারের দোকান বসিয়ে দেওয়া হয়। ওখানে ষ্টল করা যায় নি। বুক ষ্টল করার বিষয়ে পুলিশ কোনো উদ্যোগ নেয়নি।
বহু বাধা পেরিয়ে এসএফআই এবং ডিওয়াইএফআই কাঁচরাপাড়া লোকাল কমিটির যৌথ উদ্যোগে "নেতাজি-মাস্টারদা-ভগৎ সিং, পুস্তক বিপণন কেন্দ্র" কাঁচরাপাড়া শহরের বুকে পরিক্রমা করে।
কাঁচরাপাড়া লেনিন সরণি স্থিত লোকাল কার্যালয় থেকে শুরু করে গান্ধী মোর কাঁচরাপাড়া স্টেশন সংলগ্ন চত্বর কালিনগর রোড সংলগ্ন অঞ্চল লক্ষ্মী সিনেমা সংলগ্ন স্থান ইত্যাদি জায়গায় ছাত্র যুবদের এই ভ্রাম্যমান বুকস্টল পরিক্রমা করে। একইভাবে মঙ্গলবার এবং বুধবার গোটা শহরের বুকে এই ভ্রাম্যমান বুক স্টল ঘুরবে। এই ভ্রাম্যমাণ বুক ষ্টল থেকে বহু মানুষ বই সংগ্রহ করেছেন।

Comments :0

Login to leave a comment