ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে শর্তসাপেক্ষ জামিন দিয়েছে দিল্লির আদালত।
এদিকে শনিবার, ১৭ অক্টোবর, দিল্লি পুলিশের সদর দপ্তরে মিছিল করে প্রতিবাদ জানিয়েছে বিভিন্ন মহিলা সংগঠন। দিল্লিতে বিক্ষোভের সময় পুলিশ এবং সশস্ত্র বাহিনী যেভাবে মহিলাদের ওপর যৌন হেনস্তা চালিয়েছে তার বিরুদ্ধে মিছিল করেছে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সহ বিভিন্ন মহিলা সংগঠন।
এদিকে শনিবার দীপকেকে জামিন দেওয়া হয়েছে শান্তি বজায় রাখার শর্তে। তাঁকে শুক্রবার ‘তিরঙ্গা মার্চ’-র মুখে গ্রেপ্তার করে দিল্লি পুলিশ। আটক এআইএসএ নেত্রী নেহা বোরাকেও ছাড়তে বাধ্য হয়েছে দিল্লি পুলিশ।
এর আগে ১০ অক্টোবর দীপকে এবং সিজেপি’র অন্য দুই নেতাকে হেপাজতে নেয় পুলিশ। ৫০ হাজার টাকা বন্ড দিয়ে জামিন নেন তিনি। এদিন পুলিশ জানিয়েছে শান্তিরক্ষার বন্ডের বিনিময়ে জামিন দিয়েছে আদালত।
নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি আন্দোলন জারি রয়েছে দিল্লিতে। আন্দোলন চলছে দেশেও। গত ১০ অক্টোবর ব্যাপক বিক্ষোভ হয়। আটক করা হয় ৫ হাজারের বেশি প্রতিবাদীকে। বামপন্থীরা আগাগোড়া এই আন্দোলনে শামিল থেকেছেন।
শুক্রবারও ‘তিরঙ্গা মার্চ’ আটকাতে বিশাল বাহিনী নামায় পুলিশ। বন্ধ করা হয় জমায়েত স্থল কনট প্লেসের সেন্টারল পার্ক। এর আগে যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন।
কিন্তু শুক্রবারও বিপুল সংখ্যায় প্রতিবাদীরা সমবেত হন। এসএফআই এবং ডিওয়াইএফআই’র নেতৃত্ব এবং কর্মীরা ছিলেন বড় সংখ্যায়।
Dipke Bail and Protest Women
শর্তসাপেক্ষে জামিন দীপককে, পুলিশের যৌন হেনস্তার প্রতিবাদে দিল্লিতে বিক্ষোভ মহিলাদের
দিল্লি পুলিশের সদর দপ্তর জয় সিং মার্গে বিক্ষোভ মহিলা সংগঠনসমূহের।
×
Comments :0