Jangalmahal Forest Dept

উৎসবে জঙ্গলমহলে বিশেষ নজরদারিতে বনবিভাগ

জেলা

জঙ্গলমহলে টহল বনকর্মীদের।

উৎসবের দিনগুলোতে জঙ্গলমহলে বিশেষ নজরদারি ও নিরাপত্তায় জোর দিল বন বিভাগ। বনকর্মী এবং আধিকারিকদের সমস্ত ছুটি বাতিল। পুজোর দিনগুলিতে জঙ্গল এবং বন্যপ্রাণ সংলগ্ন রাস্তায় দিবারাত্রি টহলদারিতে থাকবে কিউআরটি টিম। ড্রোন ক্যামেরার মাধ্যমে চালানো হবে নজরদারি, জঙ্গল সংলগ্ন গ্রামাঞ্চলের প্রতিটি পুজো মণ্ডপে মোতায়েন থাকবে বন বিভাগের টিম। 
জঙ্গল ও বনাঞ্চলে ক্যাম্পিংয়ের পাশাপাশি রাতে পর্যটক এবং সাধারণ মানুষের গতিবিধির গাইডলাইন বেঁধে দিয়েছে বন বিভাগ। 
পুজোর দিনগুলিতে বহু পর্যটক পুরুলিয়ায় আসেন। অন্যদিকে জেলায় হাতি, চিতাবাঘ, বন বিড়াল হায়না, পেঙ্গোলিন, বন ইঁদুর, বিভিন্ন প্রজাতির সাপের উপস্থিতি রয়েছে। জঙ্গল ও বন্যপ্রাণ রক্ষার জন্য নিষিদ্ধ জায়গায় যাওয়া বারণ রয়েছে। শব্দ বাজিও নিষিদ্ধ করেছে বন বিভাগ। নির্দেশিকা না মানলে বন বিভাগের পক্ষ থেকে নেওয়া হবে কড়া ব্যবস্থা।

Comments :0

Login to leave a comment