চার চাকা গাড়ির সঙ্গে মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১১ জখম এক। শনিবার ভোরে পথ দুর্ঘটনাটি ঘটেছে আনন্দাপুর রোডে। মৃতের নাম প্রত্যুষ পানাই(৩০)। আহত যবকের নাম প্রসুন কুমার(২৭)। ঝাড়খণ্ডের গোড্ডা জেলার গান্ধী নগরের বাসিন্দা। মেঘনাদ সাহা কলেজের ছাত্র। রুবি হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ জানিয়েছে, এদিন ভোর ৪টে নাগাদ একটি মোটরসাইকেল প্রত্যুষ এবং প্রসুন চৌবাগা রোড ধরে দক্ষিণ থেকে উত্তরের দিকে যাওয়ার সময় আনন্দাপুর রোডের দিকে বাঁ-দিকে মোড় নিচ্ছিল। ঠিক সেই সময়ে, আনন্দাপুর রোড ধরে পশ্চিম থেকে পূর্ব দিকে আসা একটি চার চাকার গাড়ি ডান দিকে মোড় নেওয়ার সময় মোটরসাইকেলটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে মোটরসাইকেল চালক প্রত্যুষ রাস্তায় ছিটকে পড়েন এবং তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। তাঁকে এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রসুন গুরুতর জখম হয়। তাঁকে রুবি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরপরই চার চাকার গাড়ির চালক গাড়িটি ফেলে রেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
পুলিশ সূত্রে দাবি করা হয়েছে মোটরসাইকেল চালক বা আরোহী—কারও মাথাতেই হেলমেট ছিল না। দুজনেই মদ্যপ অবস্থায় ছিলেন। চার চাকার গাড়িটি ও মোটরসাইকেলটি আনন্দপুর থানার পুলিশ থানায় নিয়ে গেছে। চারচাকা গাড়িটির উত্তর প্রদেশের নম্বর প্লেট, পলাতক চালককে শনাক্ত করার চেষ্টা চলছে।
Accident in Anandapur
আনন্দাপুরে গাড়ি ও মোটরবাইকের সংঘর্ষে যুবকের মৃত্যু, জখম আরও এক
×
Comments :0