হিন্দু ধর্ম ছেড়ে অন্য ধর্ম গ্রহণ করলে অন্য অনগ্রসর অংশের সংরক্ষণ মিলবে না। সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তে গভীর উদ্বেগ জানালো সিপিআই(এম) পলিট ব্যুরো।
পলিট ব্যুরো বলেছে যে এর আগে সুপ্রিম কোর্টের রায়ে ধর্মান্তরিত তফসিলি জাতির সংরক্ষণ বাতিল করা হয়। এই দুই রায় সংবিধানে বর্ণিত সমতা ও সামাজিক ন্যায়ের ধারণায় বাধা তৈরি করে।
পলিট ব্যুরো বলেছে, সামাজিক ন্যায় ধর্মীয় পরিচয়ের নিরিখে স্থির হতে পারে না। অবশ্যই তার ভিত্তি ঐতিহাসিক শোষণ, জাতগত বৈষম্য এবং শিক্ষা ও কাজ এবং অর্থনৈতিক সুযোগ পাওয়ার অসমতা। ধর্ম পরিবর্তন করলেই জাতজনিত বৈষম্য বা অর্থনৈতিক সমস্যা ঘুচে যায় না। কেবল ধর্ম পরিবর্তনের কারণে সংরক্ষণের সুযোগ কেড়ে নেওয়া সমতা এবং সামাজিক ন্যায়ের সাংবিধানিক ধারণাকে আঘাত করে। ধর্মান্তরিতদের বঞ্চনা এবং বৈষম্যরোধী সুযোগের বাইরে রাখা যায় না যা ধর্ম পরিবর্তনের আগে পাওয়ার সুযোগ ছিল।
সিপিআই(এম)’র দাবি, কেন্দ্রীয় সরকারকে এই রায়ের বিরূপ প্রভাব রোধ করার জন্য এখনইব্যবস্থা নিতে হবে। দলিত এবং অনগ্রসর অংশের ধর্মান্তিরতদের জন্য সংরক্ষণের সুযোগ বজায় রাখতে সংবিধান সংশোধন করতে হবে।
সিপিআই(এম)’র দাবি, সংরক্ষণে ৫০ শতাংশের সীমা বাতিল করতেও সাংবিধানিক ব্যবস্থা নেওয়া জরুরি। এই সম্প্রসারণে এমন ব্যবস্থা নিতে হবে যাতে সুবিধার আওতায় থাকা অনগ্রসর অংশ এবং তফসিলি জাতিভুক্ত মানুষের সমস্যা না হয়।
Religious Conversion SC
ধর্মান্তরে সংরক্ষণের বাইরে অনগ্রসর অংশও, গভীর উদ্বেগ পলিট ব্যুরোর
×
Comments :0