NATUNPATA | SHARAD 1433 | POETRY | PUJOR CHUTI | SRIJITA BHATTACHARJEE | 17 OCTOBER 2026 | 4th YEAR

নতুনপাতা | শারদ ১৪৩৩ | কবিতা | পুজোর ছুটি | সৃজিতা ভট্টাচার্য | ১৭ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

NATUNPATA  SHARAD 1433  POETRY  PUJOR CHUTI  SRIJITA BHATTACHARJEE  17 OCTOBER 2026  4th YEAR

নতুনপাতা

শারদ ১৪৩৩

কবিতা

পুজোর ছুটি 

সৃজিতা ভট্টাচার্য

১৭ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ 
 

নীল আকাশে ভাসিয়ে দিয়ে 
সাদা মেঘের ভেলা 
শরৎ এল কাশের দোলায় 
শিউলি গন্ধ মাখা।
সবুজ ধানে মাঠ ভরেছে 
হাওয়ায় দুলছে তারা 
ঝরবে পাতা এবার ভেবেই 
গাছেরা ভয়ে সারা।
এরই মাঝে দুর্গা এল 
পুজোর ছুটি নিয়ে 
বইপত্র বন্ধ রে ভাই 
উঠছি নেচে গেয়ে।

Comments :0

Login to leave a comment