আর্ত মানুষের সাহায্যে যেভাবে স্থানীয়রা এগিয়ে এসেছেন তা অত্যন্ত প্রশংসার। দোষারোপের সময়ে এটা নয়। কিন্তু বহু মানুষ অভিযোগ জানিয়েছেন যে পুলিশ প্রশাসনকে পাওয়া যায়নি। এখন সরকারের উচিত দ্রুত পরিজনদের সঠিক তথ্য দেওয়া। না হলে বহু মানুষের আশঙ্কা বাড়বে।
উত্তর কলকাতার চোরবাগানে মর্মান্তিক ঘটনায় একথা বলেছেন সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
সেলিম বলেছেন যে আগামীকাল রবিবার রাজ্যের সর্বত্র সিপিআইএমের সব পার্টি দপ্তর এবং বুক স্টলে শোক পালন করা হবে।
চোর বাগানে দুর্গাপুজোর মন্ডপে পদশিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ১৮ দর্শনার্থীর। তার মধ্যে এক শিশুও রয়েছে। আহত অবস্থায় মেডিকেল কলেজে ভর্তি প্রায় ৪০।
সেলিম বলেছেন, স্থানীয় পার্টি কর্মীরা বহু অসুস্থ মানুষকে সহায়তা করেছেন দূর থেকে আসা বহু মানুষকে বিপদের সময়ে সাহায্য পৌঁছে দিয়েছেন। তাঁদের ধন্যবাদ।
পাশাপাশি পুলিশ এবং প্রশাসনের অগ্রাধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সেলিম বলেছেন এমনিতেই বাহিনীতে লোক বল কম। উৎসবের সময় মানুষকে যোগদানের আহ্বান জানানো হয়। তার জন্য ব্যবস্থা রাখার দরকার। ভির থাকে যানবাহন চলাচলের সমস্যা থাকে। তার মধ্যে একাংশকে সরিয়ে ব্যবহার করা হচ্ছে বইয়ের স্টল ভাঙার কাজে। ভিভিআইপিদের নিরাপত্তা দিতে ব্যস্ত হয়ে পড়ছেন একাংশ। পুলিশকে সিদ্ধান্ত নিতে হবে যে, আর কোন বিপদ যাতে না ঘটে তার মতো সুরক্ষা নিশ্চিত করবে।
সেলিম বলেন, উৎসবের সময় বহু মানুষ বেরিয়েছেন। চোর বাগানের ঘটনায় মৃতের সংখ্যা কত আহতের সংখ্যা কত সেই তথ্য পরিজন বর্গের কাছে নির্দিষ্ট করে দ্রুত জানানো উচিত প্রশাসনের। তা না হলে আরও বহু মানুষ আশঙ্কায় ভুগবেন।
Comments :0