কলকাতার চোরবাগানে দুর্গাপুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে দিলীপ ঘোষ ও তাঁর স্ত্রী দীপালি ঘোষের। গতকাল বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরা হল না। একই পরিবারের দু'জনের এমন আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে বরানগর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ১৪ / ৪ এন কে চ্যাটার্জি লেন।
দিলীপ ঘোষ(৫৯) এবং তাঁর স্ত্রী দিপালী ঘোষ(৪৬ )'র ময়নাতদন্তের পরে রবিবার তাঁদের দেহ বরানগরের বাড়িতে নিয়ে আসা হলে শোকাবহ পরিবেশে বাতাস ভারী হয়ে ওঠে। দিলীপ ঘোষ(৫৯) ইন্ডিয়ান স্ট্যাটিস্টিকাল ইনস্টিটিউটের একজন কর্মচারী ছিলেন। একমাত্র পুত্র বছর তেইশের পৃথ্বীশ ঘোষ একজন কৃতি ছাত্র। অঞ্চলের সিপিআই (এম) নেতৃবৃন্দ তাঁদের বাড়িতে এসে পরিবার-পরিজনদের সাথে কথা বলেন। দলমত নির্বিশেষে সকলেই শোক জ্ঞাপন করেন।
কলকাতার চোরবাগান দুর্গাপূজার মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১৯ জনের। আহত ২৫ জন হাসপাতালে চিকিৎসাধীন। নিহতদের তালিকা প্রকাশ করেছে প্রশাসন। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন শ্রীপর্ণা পোদ্দার (২৬), মিঠু মণ্ডল (৪৫), আকৃতি কুমারী (১৭), বর্ণালী হালদার (১৭), শুভম শঙ্কর (৩৩), আরতী সরকার বিশ্বাস (৪৫), টগর বেজ (৩৭), তানিয়া বিশ্বাস (১৮), কল্পনা জানা (৪৬), বিকাশ ভট্টাচার্য (৬৬), স্নেহা ভাণ্ডারী (২০), সন্দীপ বেজ (১৪), পিয়ালী প্রামাণিক (২৫), প্রিয়া সমাদ্দার (১৮), প্রাঞ্জল সরকার (১৩), দিলীপ ঘোষ (৫৯) ও দিপালী ঘোষ। দিলীপ ও দিপালী ঘোষ সম্পর্কে স্বামী-স্ত্রী। এ ছাড়া বিহারের একই পরিবারের দুই সদস্য অভিষেক শ্রীবাস্তব (৩৮) ও আয়াংশ কুমার শ্রীবাস্তব (৭) নিহত হয়েছেন।
মর্মান্তিক ঘটনার তদন্তে সিট গঠনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তদন্ত কমিটির নেতৃত্বে থাকছেন একজন বিচারপতি। থাকছেন স্বরাষ্ট্র বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার আধিকারিক, ডিজিপির প্রতিনিধি এবং এনডিআরএফ-এর প্রতিনিধি। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে রিপোর্ট জমা পড়বে। এদিন দুপুর পর্যন্ত কলকাতা মেডিকেল কলেজের মর্গে নিহতদের ময়নাতদন্ত চলে। দুর্গাপুজোর মধ্যেই কলকাতায় জারি করা হয়েছে বিএনএসএস-এর ১৬৩ ধারা। পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার ১৮ অক্টোবর থেকে মঙ্গলবার ২০ অক্টোবর পর্যন্ত তিন দিন এই নির্দেশ কার্যকর থাকবে। শহরের সংবেদনশীল এলাকাগুলিতে বাড়তি নজরদারি শুরু হয়েছে।
ইতিমধ্যেই পুজো কমিটির সম্পাদক, সহ-সভাপতি সহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু প্রশ্ন থেকেই যায় - শুধু পুজো কমিটির কয়েকজনকে গ্রেপ্তার করলেই কি দায় শেষ? ভিড় নিয়ন্ত্রণ, যানবাহন নিয়ন্ত্রণ, মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার যে রাষ্ট্রীয় দায়িত্ব, তার ব্যর্থতার দায় কে নেবে? টাকার চেক দিয়ে কি প্রাণের ক্ষতিপূরণ হয়? উঠছে প্রশ্ন।
Kolkata Stamted
বাড়ি ফিরলো পদপিষ্টের ঘটনায় নিহত বরানগরের দম্পতির দেহ
×
Comments :0