CPIM Book Stall

সন্ত্রাস উপেক্ষা করে সিতাই বাজারে মার্কসীয় সাহিত্য স্টলের উদ্বোধন

জেলা

সন্ত্রাসের আবহ উপেক্ষা করেই রবিবার সিতাই বাজারে সিপিআই(এম)'র উদ্যোগে মার্কসীয় সাহিত্য স্টলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কানু পাটোয়ারি, প্রবীণ চন্দ্র বর্মন। আগামী ২০ অক্টোবর পর্যন্ত চলবে।
উল্লেখ্য দুদিন আগেই সারা ভারত ফরওয়ার্ড ব্লকের বুক স্টল এই সিতাইতেই ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল বিজেপির গুন্ডারা। পার্টি কর্মীরা বুক স্টল রক্ষার প্রস্তুতি নিয়েই রবিবার স্টল উদ্বোধন করলো।
উল্লেখ্য কোচবিহার জেলায় ৪০ টির বেশি বুক স্টল উদ্বোধন হয়েছে। তুফানগঞ্জ মহকুমার বক্সীরহাট বাজারের স্টলটি শনিবার রাতে ভেঙে দেয় বিজেপি।সেখানে এসইউসিআইয়ের স্টলও বিজেপির হাত থেকে নিস্তার পায় নি। চোরবাগান পূজামণ্ডপে দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

Comments :0

Login to leave a comment