নতুনপাতা
শারদ ১৪৩৩
বলতে পারো
উত্তর
অমল কর
১৯ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ
প্রশ্ন
১. বাংলা ভাষায় কোন্ পত্রিকার প্রথম শারদীয়া সংখ্যা প্রকাশিত হয়?
২. 'সাধনা' পত্রিকার শারদ সংখ্যা কার সম্পাদনায় প্রথম কবে প্রকাশিত হয়?
৩. প্রকৃতপক্ষে কার সম্পাদনায় প্রথম কবে পরিপূর্ণ শারদীয়া সংখ্যা প্রকাশিত হয়?
৪. সজনীকান্ত দাস সম্পাদিত 'শনিবারের চিঠি' পত্রিকার শারদ সংখ্যা কবে প্রকাশিত হয়?
৫. আনন্দবাজার ও দেশ পত্রিকার শারদ সংখ্যা কবে প্রথম প্রকাশিত হয়?
৬. 'গণশক্তি'পত্রিকা ও 'নন্দন'পত্রিকা কবে কার কার সম্পাদনায় প্রথম শারদ সংখ্যা প্রকাশিত হয়?
উত্তর
১. বাংলা ভাষায় প্রথম কোনো পত্রিকার শারদীয়া সংখ্যা প্রকাশিত হয় কেশবচন্দ্র সেন সম্পাদিত ১৮৭৩ সালে 'ছুটির সুলভ', 'সুলভ সমাচার'-এর বিশেষ সংকলন।
২. ১৮৯২ সালে রবীন্দ্রনাথের ভ্রাতুষ্পুত্র সুধীন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত 'সাধনা' পত্রিকার প্রথম শারদ সংখ্যা প্রকাশিত হয়।
৩.১৯১৩ সালে দ্বিজেন্দ্রলাল রায়ের উদ্যোগে জলধর সেন সম্পাদিত "ভারতবর্ষ " পত্রিকার শারদ সংখ্যাকে প্রকৃত শারদ সংখ্যা বলা হয়।।
৪. সজনীকান্ত দাস সম্পাদিত 'শনিবারের চিঠি ' পত্রিকার একাদশ স়ংখ্যাটি শারদ সংখ্যা হিসেবে প্রকাশিত হয় ১৯২৪ সালে।
৫. 'আনন্দবাজার পত্রিকা'-র প্রথম শারদীয়া সংখ্যা প্রকাশিত হয় ১৯২৬ সালে ( প্রধান সম্পাদক প্রফুল্ল সরকার, সম্পাদক সত্যেন্দ্রনাথ মজুমদার)। এবার সংখ্যাটির শতবর্ষ পূর্তি। 'দেশ' পত্রিকার প্রথম শারদ সংখ্যা প্রকাশিত হয় সাগরময় ঘোষের সম্পাদনায় ১৯৪৩ সালে।
৬. অনিল বিশ্বাস -এর সম্পাদনায় 'গণশক্তি' পত্রিকার প্রথম শারদীয়া সংখ্যা প্রকাশিত হয় ১৯৯১ সালে।'নন্দন'পত্রিকার প্রথম শারদীয়া সংখ্যা প্রকাশিত হয় ১৯৬৫ সালে সৈয়দ শাহেদুল্লার সম্পাদনায়।
Comments :0