এশিয়ান প্যারা গেমসে মহিলাদের জে২ বিভাগে ৫২ কেজি ওজনের ফাইনালে হেরে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল ভারতের জুডোকা কোকিলাকে। সোমবার আইচি প্রিফেকচারাল মার্শাল আর্টস হলে কিরঘিজস্তানের আইবিকে উলানবেক কিজির মুখোমুখি হয়েছিলেন তিনি। মাত্র ২১ সেকেন্ডের মধ্যে ইপ্পন পয়েন্টে ফাইনাল জিতে সোনা নিশ্চিত করেন কিরঘিজস্তানের প্রতিযোগী। এই নিয়ে চলতি প্রতিযোগিতায় জুডোয় ভারতের দ্বিতীয় পদক এল। এর আগে ব্রোঞ্জ জিতেছিলেন কপিল পারমার। কোকিলার রুপো ভারতের পদকসংখ্যায় আরও একটি সংযোজন।
Asian Para Games
এশিয়ান প্যারা গেমসে জুডোয় রুপো কোকিলার
×
Comments :0