Uttarpara

দিনের আলোয় উত্তরপাড়ায় তোলা হচ্ছে বালি

রাজ্য জেলা

উত্তরপাড়ার গঙ্গা বক্ষ থেকে দিনের আলোয় অবাধে বালি চুরি! দুজনকে ধরলো পুলিশ। তৃনমূলকে দুষে বিজেপি বিধায়ক নিজেদের ব্যার্থতা মানলেন।
দিনের আলোয় অবাধে গঙ্গা থেকে অবৈধ ভাবে বালি চুরি হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মধ্যে।
যেখানে প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে গঙ্গা থেকে অবৈধ ভাবে বালি চুরি রুখতে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। সেখানে উত্তরপাড়া শহরের বুকে গঙ্গা থেকে অবাধে চুরি হচ্ছে বালি। নৌকা করে সেই বালি তুলে নিয়ে আসা হচ্ছে। তারপর ছোটো গাড়ি করে পাচার হচ্ছে অন্যত্র।
এই বিষয় এলাকার স্থানীয়দের অভিযোগ ইতিমধ্যেই চন্দননগর পুলিশ কমিশনারেটে অভিযোগ জানানো হয়েছে। এর আগে সংবাদ মাধ্যমে খবরের পর পুলিশ তৎপর হয়ে বালি চুরি বন্ধ করে কিন্তু আবারও কাদের মদতে এই বালি চুরি হচ্ছে উঠছে প্রশ্ন।
অভিযোগ হওয়ার পরেই পুলিশ তৎপর হয়। দুজনকে গ্রেপ্তার করে। ধৃতরা হল কুন্দন সাহানী ও লক্ষ্মণ সাহানী।
পুলিশ জানিয়েছে, উত্তরপাড়া থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে দু’জন অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গঙ্গা থেকে সাদা বালি তোলার অভিযোগে।
পুলিশ শিবমন্দির ঘাট ও দুটি ইট ভাটা থেকে একটি নৌকা এবং প্রায় ৪০০০ ঘনফুট সাদা বালি বাজেয়াপ্ত করেছে। ভাটার সময় গঙ্গা নদীর তীর থেকে এই বালি সংগ্রহ করা হয়েছিল।
ধৃতরা জেরা স্বীকার করেছে, বিভিন্ন ইটের ভাটায় সরবরাহের উদ্দেশ্যে গঙ্গা নদীর তীর থেকে এই বালি তোলা হয়েছিল। উত্তরপাড়া থানায় আইনের নির্দিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তার ও বালি তোলার সঠিক স্থানটি শনাক্ত করার লক্ষ্যে তাদের পুলিশি হেপাজতে নেওয়ার আবেদন জানানো হবে।
উত্তরপাড়ার সিপিআই(এম) নেতা আভাস গোস্বামী বলেন, নতুন সরকার জিরো টলারেন্স নীতি কথা বারবার করে বলছে কিন্তু তারপরেও বেআইনি বহু কার্যকলাপ এখনও পর্যন্ত চলছে। দিনের আলোতে ক্ষমতাশালী লোকের মদত না থাকলে কিভাবে এই অবৈধ কাজকর্ম হতে পারে সেটা পুলিশ প্রশাসনকে দেখার জন্য অনুরোধ করব।

Comments :0

Login to leave a comment