Dhulian Encounter

গাইঘাটার পর সমশেরগঞ্জ: একই দিনে ফের ‘এনকাউন্টার’, হেপাজতে মৃত অভিযুক্ত

রাজ্য জেলা

গাইঘাটার পর ধুলিয়ান বাজারে এনকাউন্টার একই দিনে। বিজেপি কর্মী খুনের অভিযোগে সামাউল হক নামে একজনকে মঙ্গলবার, ২৭ অক্টোবরই, এনকাউন্টার করেছে পুলিশ। এখানেও একই অভিযোগ বন্দুক কেড়ে পুলিশ কর্মীদের গুলি করার চেষ্টা করেছিল মৃত। তাকে ঘটনার পুনর্নির্মাণের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। গাইঘাটা এবং সমশেরগঞ্জে পুলিশের বয়ান হুবহু এক। 
উল্লেখ্য, বিজেপি কর্মী সুজিত মণ্ডলকে আটকে রেখে খুনের অভিযোগ ওঠে। তাঁর দেহ পাওয়া যায় ধুলিয়ান বাজার এলাকার কাছে একটি খালে। মঙ্গলবার সেই খালেই ধৃত সামিউলকে পুলিশ নিয়ে এসেছিল ঘটনার পুনর্নির্মাণে। বন্দুক ছিনিয়ে পালানোর চেষ্টা। গুলি করা হয়। ২৮ আগস্ট নিখোঁজ হন বিজেপি কর্মী সুজিত মণ্ডল। দু’দিন পর দেহাংশ মেলে ধুলিয়ান বাজারের কাছে একটি খালে। তিনজনকে গ্রেপ্তার করে সিআইডি। সিআইডি’র দাবি, সামাউল হক দোষ স্বীকার করে। এই ঘটনায় এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন খুবই ‘সিরিয়াসলি’ নিয়েছি। মৃতের স্ত্রী সুমনা মণ্ডলের অভিযোগ স্থানীয় পুলিশ আউটপোস্ট সাহায্য করেনি। সিআইডি-কে হস্তান্তর করা হয়েছে তদন্তের দায়িত্ব। এই ঘটনায় দুই পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হয়। অপর একাধিক আধিকারিকের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

Comments :0

Login to leave a comment