ARNAB Cyclone

শক্তি বাড়িয়েছে ঘূর্ণিঝড়, অন্ধ্রে ব্যাহত যোগাযোগ

জাতীয়

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আরও শক্তি বাড়াচ্ছে। বিশাখাপত্তনমে এর মধ্যে ঝড় এবং বৃষ্টি চলছে। বেশ কিছু গাছ উপড়ে পড়ে গিয়েছে। 
মঙ্গলবার, ২৭ অক্টোবর, সকাল থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্র প্রদেশ উপকূলে। তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে তামিলনাডুর চেন্নাই এবং কর্নাটকের বেঙ্গালুরু যাওয়ার একাধিক বিমান বাতিল করা হয়েছে কারাপ আবহাোয়ার জেরে। (আরও দেখুন: ঘূর্ণিঝড় ‘অর্ণব, সতর্কতা জারি অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলে)
এদিকে এদিন পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বেলা তিনটের কিছু পর থেকে আলো কমে গিয়েছে। রাজ্যে যদিও বড় প্রভাবের আশঙ্কা জানাননি আবহাওয়াবিদরা। তবে বুধবার বৃষ্টি হবে। 
এদিকে ঝাড়খণ্ডে তিন দিন আবহাওয়া খারাপ থাকবে। সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর।
এদিকে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রভাবের এলাকায় রেল চলাচল সংক্রান্ত পরিস্থিতি পর্যালোচনা করেছেন বলে জানানো হয়েছে। ২৮ অক্টোবর তটে আছড়ে পড়ার কথা এই ঘুর্ণিঝড়ের। তার আগেই দ্রুত শক্তি বাড়িয়েছে ‘অর্ণব’। বিজয়ওয়াড়া এবং বিশাখাপত্তনম ডিভিসনে রেল চলাচলের ক্ষেত্রে বিশেষ সতর্কতা নেওয়া হচ্ছে।
মঙ্গলবার সকাল থেকে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করে অন্ধ্র প্রদেশের বিভিন্ন এলাকায়। রাজ্যের বিপর্যয় মোকাবিলা বিভাগ জানিয়েছে শ্রীকাকুলামে প্রভাব বেশি। প্রাথমিক অনুমান, এ রাজ্যে ১৬ জেলায় প্রভাব পড়বে ঝড়ের।

Comments :0

Login to leave a comment