চলতি মাসের শুরুর দিকে পশ্চিমবঙ্গের বক্সা ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্রে আসা বাঘিনীটি মাত্র তিন সপ্তাহের মধ্যেই আসামের রাইমনা জাতীয় উদ্যানের দিকে চলে গেছে। গত ২রা অক্টোবর বাঘিনীটিকে বক্সার জঙ্গলে ছাড়া হয়। সম্ভবত নিজের বসতি স্থাপনের জন্য উপযুক্ত এলাকার সন্ধানের জন্যই সে সেখানে গেছে বলে অনুমান করা হচ্ছে ।
বন দপ্তরের আধিকারিকরা জানান, “ শুক্রবার প্রায় তিন বছর বয়সী ওই বাঘিনীটি সংকোশ নদী পার করে আসামের রাইমনা জাতীয় উদ্যানে প্রবেশ করেছে। তার শরীরে লাগানো রেডিও কলারের মাধ্যমে তার গতিবিধি উপর নজর রাখা হচ্ছে।”
বক্সা প্রায় এক দশক ধরে বাঘ শুন্য ছিল। ২০২১ সালে সেখানে একটি বাঘের দেখা মেলে। কিন্তু পরবর্তী সময়ে এবং ২০২৬ সালের জানুয়ারী মাসেও আরও এক-দুবার বাঘ দেখা পাওয়া গিয়েছিল , তবে সেখানে কোনও স্থায়ী বাঘের অস্তিত্ব ছিল না।
বন দফতরের কর্মকর্তারা জানান , আপাতত তারা বাঘিনীটির গতিবিধির উপর নজরে রাখছেন। তবে, চেতনানাশক প্রয়োগ করে বাঘিনীটিকে ফিরিয়ে আনার কোনও পরিকল্পনা নেই। বরং, বাঘিনীটিকে নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারে তাঁর চেষ্টা করা হচ্ছে।
tigress entered Assam.
বক্সাতে আসার মাত্র তিন সপ্তাহের মধ্যেই আসামে প্রবেশ বাঘিনীর
×
Comments :0