Fire Up Doon Express at Rishra station

রিষড়া স্টেশনে আপ দুন এক্সপ্রেসে আগুন, আতঙ্ক

জেলা

১৩০০৯ আপ ডান এক্সপ্রেসে আগুন দেখা বলে জানা গিয়েছে। রেল পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আপ দুন এক্সপ্রেসের সামনের দিকের জেনেরাল কোচের নিচে ব্রেক সু তে আগুন লাগে। রাত ন'টা নাগাদ রিষড়া স্টেশনের কাছে ট্রেন ঢোকার সময় জেনারেল কোচের নিচে আগুন দেখা যায়। চালক রিষড়া স্টেশনে ট্রেন থামিয়ে দেয়। ধোঁয়ায় ভরে যায় স্টেশন চত্ত্বর। যাত্রীরা আতঙ্কে ট্রেন হুরমুরিয়ে নামতে থাকেন। স্টেশন ও ট্রেনে থাকা অগ্নিনির্বাপন যন্ত্রের সাহায্যে আগুন নেভানো হয়। রিষড়া ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয়, ঘটনাস্থলে আসে একটি ইঞ্জিন। যদিও তার আগেই আগুন নিভিয়ে ফেলে ট্রেনের কর্মীরা। প্রায় ৩০ মিনিট পরে ট্রেনটি রিষড়া স্টেশন ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।

Comments :0

Login to leave a comment