CPI(M)

সিপিআই(এম)’র শাখা অফিস উদ্বোধন

জেলা

শাখা কার্যালয়ের উদ্বোধন সময় উপস্থিত মানুষের একাংশ। ছবি: মণিরুল ইসলাম।

ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) উদং শাখা কার্যালয়ের উদ্বোধন হলো রবিবার। হাওড়া জেলার আমতা-১ ব্লকের অন্তর্গত উদং শাখা কার্যালয়ের নামকরণকরা হয়েছে বারীন্দ্রনাথ কোলে ভবন। উদ্বোধন করেন ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) পলিট ব্যুরোর সদস্য শ্রীদীপ ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন সিপিআই(এম) হাওড়া জেলা সম্পাদক দিলীপ ঘোষ, রাজ্য কমিটির সদস্য পরেশ পাল। পার্টির লাল পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর কার্যালয়ের স্মৃতিফলক উন্মোচন ও ফিতে কেটে উদ্বোধন করেন শ্রীদীপ ভট্টাচার্য,দিলীপ ঘোষ, পরেশ পাল। কার্যালয় উদ্বোধন উপলক্ষে সংলগ্ন এলাকায় এক সমাবেশে বহু মানুষ অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন শ্রীদীপ ভট্টাচার্য, দিলীপ ঘোষ, পরেশ পাল, পার্টিনেতা আনন্দ মাজি, কমরেড বারীন্দ্রনাথ কোলের কন্যা শিক্ষিকা সুচিস্মিতা কোলে জানা প্রমুখ। সভা পরিচালনা করেন মিলন মেউর ও সঞ্চলনা করেন গৌতম চক্রবর্তী। এদিন পার্টিনেতা মিলন মেউর, জহরলাল মাইতি, সুশান্ত দলুই শ্রীদীপ ভট্টাচার্যের হাতে জ্যোতি বসু সেন্টার ফর সোশাল স্টডিজ অ্যান্ড রিসার্চের জন্য ৫০০০ টাকা তুলে দেন পার্টির পক্ষ থেকে। 
শ্রীদীপ ভট্টাচার্য বলেন, উদং অঞ্চলে আমাদের পার্টির দপ্তর উন্মোচন হলো। কমিউনিস্ট পার্টির জীবনে দপ্তর খুব গুরুত্বপূর্ণ। কমিউনিস্টদের কাজ মানুষের জন্য। কমিউনিস্টদের লক্ষ্য হলো ভারতবর্ষ থেকে শোষণ বঞ্চনা দূর করা। দিলীপ ঘোষ বলেন, বিজেপি ও তৃণমূলকে পরাস্ত করতে হবে। দুই সরকার সাধারণ মানুষের যা প্রয়োজন শিল্প, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য সহ অন্যান্য ব্যাপারে কোনও ইতিবাচক ভূমিকা গ্রহণ করতে পারছে না। শুধুমাত্র ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন করছে। এর বিরুদ্ধে সাধারণ মানুষকে সংগঠিত করতে এই পার্টি কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পরেশ পাল বলেন, গরিব খেটে খাওয়া মানুষের দাবি আদায়ের লড়াইয়ের ক্ষেত্র হবে এই পার্টি অফিস।

Comments :0

Login to leave a comment