মুক্তধারা
ভ্রমণ
বাঙালির ইউরোপনামা
সুপ্রতিক বণিক
২৪ অক্টোবর ২০২৬ | ৪র্থ বর্ষ
এলো শীতের রুক্ষ শুষ্ক দিন
প্রিয় ত্বকের যত্ন নিতে...
কিন্তু সেই আত্মবিশ্বাস বেশিক্ষণ টিকল না। ডিসেম্বরের ভিয়েনার ঠান্ডা দুপুরেই আমাকে বুঝিয়ে দিল, এখানে শীত শুধু একটা ঋতু নয়, একটা চরিত্র।
সূর্য ডুবল, আলো জ্বলল ,আর ঠান্ডা যেন আচমকাই নিজের আসল রূপ দেখাল।দার্জিলিং যাওয়া ,বড়জোর শিমলা যাওয়া মধ্যবিত্ত বাঙালির কাছে ভিয়েনার ১ ডিগ্রী ঠান্ডা সূঁচ নয় শাবলের মতো বিঁধছিল।
তার মধ্যেই Christmas market-এর আলো জ্বলে উঠেছে। সত্যি বলতে কি - ক্”রিসমাস মার্কেট”-কে বড়দিনের বাজার বললে লেখনীতে আপনাদের কাছে “ভাইব”টাই পৌঁছতে পারব না। Giant Ferris Wheel রাতের আকাশে আলো ছড়াচ্ছে। চারপাশে মানুষ—স্টাইলিশ পোশাকে পুরুষ-মহিলা, ছোট ছোট বাচ্চা, হাসি, গল্প, সংগীত—সব মিলিয়ে মনে হচ্ছিল পুরো শহরটা যেন বড়দিনের -এর জন্য সাজানো একটা জীবন্ত সিনেমার সেট।
আমাদের গন্তব্য Stephenplatz। ভূগর্ভস্ত মেট্রোর প্রবেশ পথ খুঁজতে গিয়ে অবশ্য সেই ইউরোপীয় efficiency-র মধ্যেও ভারতীয় পর্যটকের একটা চিরন্তন সংগ্রাম তো ছিলই । বলা দরকার ,
মেট্রো টিকিট অ্যাপেই কেনা যায়, বাসের টিকিটও একইভাবে। দৈনিক পাস্ আছে, একাধিক দিনের পাস্ও আছে। অর্থাৎ স্বাধীনতা প্রচুর—শুধু প্রথমে শুধু বুঝে নিতে হবে কোন দরজাটা দিয়ে ঢুকবেন!
চলবে
Comments :0