এগারো বছরের এক কিশোরের মৃত্যু ঘিরে তীব্র উত্তেজনা ছড়ালো মেডিক্যাল কলেজে। মোতায়েন হয়েছে বিশাল পুলিশ বাহিনী। তিনজনকে আটক করা হয়েছে।
রবিবার, ২৫ অক্টোবর, পবন যাদব নামে ওই কিশোরের মৃত্যু হয়। এদিন সকালেই পেটে ব্যথা নিয়ে তাকে আনা হয়েছিল বলে জানিয়েছেন পরিবার। পরিবারের অভিযোগ, হাসপাতালে মাদার্স অ্যান্ড চাইল্ড হাবে ভর্তি ওই শিশুকে দু’টি ইঞ্জেকশন দেওয়া হয়। তারপরই মারা যায় সে।
পরিবার বলেছে, পেটে ব্যথা থাকলেও এদিন সকালেও চলাফেরা করছিল পবন। পায়ে হেঁটেই ভর্তি হয় হাসপাতালে। চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে রোগীর পরিবার এবং পরিজনরা বিক্ষোভ দেখাতে থাকেন হাসপাতালে। তাঁরা দাবি করছেন যে শিশুর দেহের ময়না তদন্ত করা যাবে না।
এদিকে উত্তেজনার খবর পগেয়ে স্থানীয় থানা থেকে পুলিশ বাহিনী চলে আসে মেডিক্যালে। হাসপাতাল চত্বরে বিক্ষোভের কারণে ৩ জনকে আটক করা হয়। পুলিশ বলছে যে দেহের ময়না তদন্ত নিয়ম অনুযায়ী করতে হবে। বিকেল পাঁচটার সময়েও উত্তেজনা রয়েছে।
Medical College
কিশোরের মৃত্যুতে উত্তেজনা মেডিক্যালে, আটক ৩
মেডিক্যাল কলেজে পুলিশ বাহিনী।
×
Comments :0