Florida Shooting

ফ্লোরিডায় বন্দুক হামলায় ছয় শিশু সহ আহত ১২ 

আন্তর্জাতিক

আমেরিকার ফ্লোরিডা স্টেডিয়ামের কাছে বন্দুকবাজের হামলায় ৬ জন নাবালকসহ ১২ জন আহত হয়েছেন। হামলাকারী এখনও পলাতক। পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার গভীর রাতে ফ্লোরিডার টালাহাসিতে ফ্লোরিডা এ অ্যান্ড এম ইউনিভার্সিটির ব্র্যাগ মেমোরিয়াল স্টেডিয়ামের কাছে গুলি চালানোর ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন। আহত ১২ জনের মধ্যে ১১ জনই গুলিবিদ্ধ হয়েছেন। আহতদের মধ্যে ছয়জন অপ্রাপ্তবয়স্ক। ঘটনাটির একটি ভিডিও ফুটেজ ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ প্রাথমিক তথ্য অনুযায়ী, তিনজন গুরুতরভাবে আহত হয়েছেন এবং আরও নয়জনের অবস্থা স্থিতিশীল। ট্যালাহাসি পুলিশ প্রধান লরেন্স রেভেল সংবাদ মাধ্যমকে বলেছেন, এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে, গুলি চালানোর আগে মারধরের ঘটনা ঘটেছিল। একটি ফুটবল খেলার পর একটি জনবহুল এলাকায় এই ঘটনাটি ঘটে।  ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। হামলাকারীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে স্থানীয় প্রশাসন। পুলিশ জানিয়েছে এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে।  

Comments :0

Login to leave a comment