পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের জেরে মৃত্যু হল কৃষ্ণ রায় (৫৫)নামে এক ব্যক্তির। সোমবার রাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ইসলামপুর থানার গুঞ্জরিয়া বাজার এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার তিন শতক জমির মালিকানা নিয়ে কৃষ্ণ রায়ের পরিবারের সঙ্গে অপর একটি পরিবারের বিবাদ শুরু হয়। পরে তা সংঘর্ষের রূপ নেয়। ঘটনায় দু’পক্ষের বেশ কয়েকজন আহত হন। আহত কৃষ্ণ রায়কে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। সোমবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পথেই ওইদিন রাতেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁর মৃতদেহ ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনার পর কৃষ্ণ রায়ের ছেলে বাবুল রায় ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।
Islampur
জমি বিবাদকে কেন্দ্র ইসলামপুরে মৃত ১
×
Comments :0