মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী কলকাতা এবং হাওড়া পৌরসভায় চলতি বছর হতে পারে নির্বাচন। কলকাতায় প্রার্থী হতে চেয়ে ড্রপ বক্সে ছয় হাজারের বেশি আবেদন জমা পড়েছে বলে দাবি বিজেপির। হাওড়াতেও প্রায় ১৫০০ আবেদন জমা পড়েছে বলে জেলা বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। জেলা বিজেপির দাবি এরই মধ্যে তারা প্রার্থী বাছাই করবেন।
উল্লেখ্য কলকাতা এবং হাওড়ায় বেড়েছে ওয়ার্ড সংখ্যা। কলকাতায় ১৪৪ থেকে ওয়ার্ড বেড়ে হয়েছে ২০৯। হাওড়া পৌরসভায় ওয়ার্ড সংখ্যা বেড়ে হয়েছে ৬৮। নভেম্বরের শেষে ভোট হওয়ার কথা থাকলেও তা হবে কি না তা নিয়ে রয়েছে বিস্তর প্রশ্ন। ওয়ার্ড পুনর্বিন্যাস এবং ভোটার তালিকা নিয়ে যেই আপত্তি এবং প্রশ্ন উঠেছে তাতে পিছিয়ে যেতে পারে নির্বাচন।
তবে বিজেপির দাবি তারা তাদের নির্বাচন সংক্রান্ত কাজ শুরু করে দিয়েছে। ইতিমধ্যে সুনীল বনশলের উপস্থিতিতে প্রার্থী নিয়ে বৈঠক করেছে রাজ্য বিজেপি।
শনিবার রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্যের কাছে জানতে চাওয়া হয় যে তৃণমূলের কোন প্রাক্তন কাউন্সলির তাদের সাথে যোগাযোগ করছেন কি না। শমীক দাবি করেন যে কেউ যোগাযোগ করছে না। তিনি বলেন, ‘তৃণমূল দলটার আর কোন অস্তিত্ব নেই। ওদের কোন প্রাক্তন কাউন্সিলরের কাছ থেকে প্রার্থী হওয়ার জন্য আবেদন আসেনি।’ তবে আবেদন এলে তাদের যে মান্যতা দেওয়া হবে না তা নির্দিষ্ট ভাবে দাবি করেননি শমীক। শমীক ভট্টাচার্য বলেন, ‘বিজেপি কারুর দয়ায় রাজ্য ক্ষমতায় আসেনি। একা লড়াই করে ক্ষমতায় এসেছে। রাজ্যের মানুষ আমাদের ওপর ভরসা রেখেছে বিজেপির ওপর। মানুষ জামা বদলকে সমর্থন করে না।’
রাজ্য বিজেপি সভাপতি দাবি করেন, একার জোড়েই হাওড়া এবং কলকাতায় বোর্ড গঠন করবে বিজেপি।
অন্যদিকে সাংবাদিক সম্মেলনে সুকান্ত মজুমদারের কাছে যখন জানতে চাওয়া হয় তৃণমূলের কেউ প্রার্থী হচ্ছেন কি না তখন তিনি বলেন, ‘আমরা চাইলে মমতা ব্যানার্জির বাড়ির থেকেও প্রার্থী করতে পারি, কিন্তু করবো না।’
এরপরেই সুকান্ত বলেন, প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে দলের পুরনো কর্মীদের গুরুত্ব দেওয়া হবে।
তবে এই সবের মধ্যে দুই পৌর এলাকায় কতজন প্রাক্তন তৃণমূল এবং ভালো তৃণমূল বিজেপির টিকিট পায় সেই দিকেই থাকবে নজর।
BJP
হাওড়াতেও প্রার্থী হতে চেয়ে পড়েছে একাধিক আবেদন, প্রশ্ন থেকেই যাচ্ছে তৃণমূলীকরণ নিয়ে
×
Comments :0